চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান মার্কিন যুক্তরাষ্ট্র মিশিগানের উদ্যোগে অ্যাকাউন্টিং চাকরি এবং কুইকবুক সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে । রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ২৮১৫৭ ডিকুইন্ড্রে রোড ম্যাডিসন হাইটস, এমআই ৪৮০৭১ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই কর্মশালাটি পরিচালনা করবেন মোহাম্মদ আফতাব ।
এখনকার প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরি পাওয়ার পূর্বশর্তগুলো বেশ বদলে গেছে। শুধু ফল ভালো হলেই এখন আর চাকরি নামক সোনার হরিণের দেখা মেলে না। তার জন্য চাই আরও কিছু বাড়তি যোগ্যতা। আর কুইকবুকস সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষিত হলে চাকরি জীবনে বয়ে আনবে বাড়তি সুযোগ।
তাইতো একটি শিক্ষিত জনগোষ্ঠীকে প্রশিক্ষিত আধুনিক জাতি হিসেবে গড়তে এবং চাকরি ক্যারিয়ারে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে এই কুইকবুক সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
আর এই যোগ্যতা অর্জনের মাধ্যমে একজন চাকরি প্রত্যাশী পেতে পারে অ্যাকাউন্টিং ক্যারিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাকাউন্টিং সুযোগ ।শিক্ষিত কমার্স শিক্ষার্থীরা যারা একাউন্টিং ক্যারিয়ারে নিজেকে যোগ্য করে তুলতে আগ্রহী তাদের জন্য থাকছে বিশেষ এই সুবিধা।
এই কুইকবুক সফটওয়্যার প্রশিক্ষণে থাকছে,কুইকবুক ওভারভিউ,কুইকবুক পরিচিতি সফটওয়্যার,কুইকবুক-এ লেনদেন,কুইকবুক-এ চাকরি ,কুইকবুকস সফটওয়্যার ।
মন্তব্য করুন