২২ জুন ২০২৩, ২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রীসে ট্রলারডুবি: এখনো কয়েক শ অভিবাসী নিখোঁজ

জুনের ১৩ তারিখে ৭৫০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য গ্রীসের ওপর চাপ অব্যাহত রয়েছে।

যারা বেঁচে ফিরেছেন, তারা অভিযোগ করেছেন, গ্রীসের কোস্ট গার্ড দল অনেক দেরিতে প্রতিক্রিয়া দেখিয়েছে। যে কারণে হয়তো প্রাণহানি বেশি হয়েছে।

গ্রীক কর্তৃপক্ষ এই দাবী প্রবলভাবে অস্বীকার করেছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অভিবাসন প্রত্যাশীদের বহন করে আনা নৌযানডুবির সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর অন্যতম এই দুর্ঘটনায় অন্তত ৮২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নারী ও শিশুসহ আরও শত শত আরোহী এখনো নিখোঁজ রয়েছেন। আরোহীদের বেশিরভাগই ছিলেন মিশর, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক।

জাতিসংঘ এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিচ ১৪ জুন সংবাদদাতাদের বলেন, “(জাতিসংঘের) মহাসচিব গ্রীসের উপকূলের কাছে জাহাজডুবির ঘটনায় অসংখ্য নারী, পুরুষ ও শিশু প্রাণ হারানোয় গভীরভাবে মর্মাহত হয়েছেন।”

মানবাধিকার সংস্থারা উল্লেখ করছে, বেঁচে ফিরে আসা আরোহীদের বক্তব্যের সঙ্গে কোস্ট গার্ডের বক্তব্যের মিল নেই।

গ্রীস দাবি করছে, অভিবাসন প্রত্যাশীরা সাহায্য চায়নি এবং জাহাজ ডুবে যাওয়ার আগ পর্যন্ত তারা বিপদে ছিলেন না। এ ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া চালু করেছে গ্রীস কর্তৃপক্ষ। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কন্দিলিয়া গগৌ জানান, এটা যথেষ্ট নয়।

“আমি মনে করি এ ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত হওয়া খুব জরুরি। আপনারা আকাশ থেকে নেওয়া ছবিতে দেখতে পাবেন, এই নৌযানটি সমুদ্রে চলাচলের উপযোগী নয়। এসব ক্ষেত্রে আপনাকে এগিয়ে আসতে হবেই। এটা আপনার দায়িত্ব। এবং এখানেই রয়েছে ব্যর্থতা। তারা দেরি করেছে”, বলে গগৌ।

গ্রীক পুলিশ ইতোমধ্যে ৯ মিশরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে যারা ঐ ট্রলারে ছিল বলে ধারণা করা হয়। তারা অপরাধচক্রের অংশ হিসেবে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

অভিবাসন নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০