শফিক রহমান
১৩ অগাস্ট ২০২৪, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজন সম্পন্ন

মিশিগানে বসবাসরত গোলাপগঞ্জবাসীর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং বাঙালি কমিউনিটিকে এগিয়ে নিতে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ-এর উদ্যোগে বাার্ষিক বনভোজন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। গত শনিবার (১০ আগস্ট) ওয়ারেন সিটির হলমিচ পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শুরুতে বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন সোসাইটির সভাপতি মামুন উদ্দিন সমছু। সোসাইটির সাধারণ সম্পাদক শাকের উদ্দিন ছাদেক’র উপস্থাপনায় বনভোজনে উপস্থিত ছিলেন সোসাইটির সহ সভাপতি অধ্যাপক মিসবাহ আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন। এছাড়া বনভোজন অনুষ্ঠানে কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মিশিগানে বসবাসরত সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সবাইকে বনভোজনের অংশগ্রহণের জন্য শুভেচ্ছা ও স্বাগত জানান।

 

দিনব্যাপী আয়োজিত এই বনভোজনে শিশু-কিশোর, পুরুষ ও মহিলাদের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া বনভোজনে উপস্থিত সবার জন্য র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে র‌্যাফেল ড্র’তে বিজয়ীদের হাতে গাড়িসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেন সোসাইটির নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সোসাইটির সভাপতি মামুন উদ্দিন সমছু বলেন, আপনাদের সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে। আগামীতে আরও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে সোসাইটির কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত গোলাপগঞ্জবাসীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০