ফরহাদ আহমেদ
৩০ মে ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গবেষণা বলছে, বিশ্বে ১২১ কোটি মানুষ এখনও ধূমপায়ী

করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন এবং যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের নানা দেশে তামাক নিয়ন্ত্রণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। এসব বাধার কারণে অন্তত ৯ কোটি ৫০ লাখ মানুষ ধূমপান ছাড়ার সুযোগ হারিয়েছে। আজ শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৫৭টি তামাকবিরোধী সংগঠন এই প্রতিবেদনকে সমর্থন করেছে।

 

২০২৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যের আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তামাক নিয়ন্ত্রণ সনদে ১৬৮টি দেশ সই করে। এতে ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে ১৫ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে ধূমপান ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ২০২৪ সালে এই লক্ষ্যপূরণের সময়সীমা আরও পাঁচ বছর বাড়ানো হয়। কারণ, নানা সংকটে অনেক দেশ এ–সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত অর্থ ও মনোযোগ দিতে পারেনি।

 

কিছু দেশে ধূমপায়ীর সংখ্যা কমেছে; কিন্তু ধূমপায়ীর সংখ্যা ৩০ শতাংশ কমানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা পূরণ হয়নি। ফলে বিশ্বজুড়ে এখনো প্রায় ১২০ কোটি ৭৮ লাখ মানুষ ধূমপান করছেন। অথচ চলতি বছরের মধ্যে তা কমিয়ে ১১১ কোটি ২৪ লাখে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। প্রতিবেদনটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে জমা দেওয়া হয়েছে, যারা বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো দেখভাল করে। প্রতিবেদনটি প্রকাশ করেছে অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ কানাডা (এএসএইচ কানাডা)। এতে ক্যাম্পেইন ফর টোবাকো-ফ্রি কিডস, ক্যানসার রিসার্চ ইউকে-সহ ৫৭টি সংগঠন সমর্থন দিয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, তামাক নিয়ন্ত্রণের গতি বাড়ানো না গেলে ভবিষ্যতে ধূমপানজনিত রোগে ‘লাখ লাখ মানুষের মৃত্যু’ হতে পারে। জাতিসংঘ আগেই বলেছে, অর্থের সংকট, ভূরাজনৈতিক টানাপোড়েন এবং মহামারিজনিত সমস্যার কারণে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের বেশির ভাগের অগ্রগতি থমকে গেছে। এসব লক্ষ্যের মধ্যে দারিদ্র্য হ্রাস, ক্ষুধামুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন অন্যতম। এএসএইচ কানাডার প্রতিবেদনে দেশগুলোকে তামাক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে তামাক পণ্যের ওপর কর বাড়ানো ও ধূমপান নিষিদ্ধকরণ অন্যতম।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০