বাংলা সংবাদ ডেস্ক,
৭ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন কমনওয়েলথ মহাসচিব

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

 

 

শোকবার্তাটি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করেছে।শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত।কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে তিনি প্রয়াত নেত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

 

শার্লি বচওয়ে বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনৈতিক নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তার অটল অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

 

 

শোকবার্তায় আরো উল্লেখ করা হয়, বেগম জিয়ার উত্তরাধিকার শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর নারী নেতৃত্বের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণার নাম।বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

 

 

পরদিন ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০