তবুও প্রণয়ের কথোপকথনে-
হাজারো অনুভূতির চাওয়া- পাওয়া।
চোখের আড়াল হতেই সব নিমিষেই বিলীন।
কি আশ্চর্য বসুধা তাই না!
চোরাবালির অতলেই অনর্গল নিমজ্জিত
থাকেনা আবেগের লেশ; অনুভূতির সূক্ষ
আবরণে ফোকাস করে রঞ্জনরশ্মি,
ক্ষনিকেই ঝলসে পড়ে।
অনুভূতির ছোঁয়া ঝেড়ে পেলে কর্তব্যের বোঝা।
ব্যস্ত শহরে লাল, হলুদ নিয়ন বাতির আলোকছটায়
প্রহসনে মেতে উঠে প্রণয়ের কোলাহলে।
দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে নীতিবোধ।
স্বীয় স্বার্থে অটল, লালসায় বিচলিত মন
পিছুটানে থাকেনা মোহমায়া,
মেতে উঠে ক্ষণকালের ফুর্তিতে।
বাস্তবতার কাছে অনুভূতি গুলো ক্ষণচর।
মন্তব্য করুন