১০ জানুয়ারী ২০২৩, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেট বোর্ডে মাশরাফিকে চান পাপন

ক্রিকেট বোর্ডে মাশরাফিকে চান পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাশরাফিকে চান নাজমুল হাসান পাপন। সমর্থকদের অনেকের দাবি, মাশরাফিকে ক্রিকেট বোর্ডে নিয়ে আসার। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বললেন, তিনি নিজেও চান মাশরাফি ক্রিকেট বোর্ডে আসুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপন জানিয়েছেন, তারাও মাশরাফিকে চান। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের ব্যস্ততার বাস্তবতা তুলে ধরেন তিনি।

এদিকে পাপন বলেন, ‘মাশরাফিকে আমরাও চাই, কিন্তু এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে।

ও সময় দিতে পারবে কিনা। কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও সেটাও হবে না। এগুলো আগে যত সহজ ছিল তেমন নেই। এখন যত সময় যাচ্ছে তত কঠিন হচ্ছে।’

বোর্ড চাইলে মাশরাফিকে কেন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয় না তা জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে।

এ নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আমি তাকে পরশুদিনই বললাম, আমি চাই তুমি আসো। এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করলে তোমার জন্য সম্ভব বা তুমি আগ্রহী কিনা। এর চেয়ে বেশি আর কি বলব। এখন আপনারা বলতে চাচ্ছেন আমি কেন লিখিত দিলাম না। কিসের লিখিত দিব? এভাবে তো লিখিত দেয়া যায় না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০