ফরহাদ আহমেদ
২৪ জুন ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেটে বিশ্ব রেকর্ড: একদিনে ৯৪৩ শিশু পেলেন প্রশিক্ষণ

ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে আর লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেটের তীর্থ। সেই লর্ডসেই ৩৫টি স্কুলের ৯৪৩ শিশুকে ক্রিকেট শিখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল দাতব্য সংস্থা চান্স টু শাইন (দ্যুতি ছড়ানোর সুযোগ)।

 

গতকাল দেশটির বিভিন্ন প্রান্তের ৩৫টি স্কুলের শিক্ষার্থীরা জড়ো হয় লর্ডসে। সেখানে তাদের ক্রিকেটের পাঠ দেওয়া হয় এবং এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের ক্রিকেট শেখা দেখতে অনেক দর্শকও হাজির ছিলেন। দর্শকের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ছিলেন বিবিসির গ্ল্যাডিয়েটর্স শোর তারকা ফিউরি।

 

এক দিনে সবচেয়ে বেশি শিশুকে ক্রিকেট শেখানোর আগের বিশ্ব রেকর্ড হয়েছিল ২০২২ সালে; সেবার বার্মিংহামে ৬৪৫ শিশুকে ক্রিকেট পাঠ দেওয়া হয়েছিল। এবার আরও ২৯৮টি শিশু এ আয়োজনে অংশ নিয়েছে। জনপ্রিয়তায় ফুটবল এগিয়ে থাকলেও ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট। খেলাটি স্কুলশিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আরও বেশি ছড়িয়ে দিতে কাজ করে আসছে দাতব্য সংস্থা চান্স টু শাইন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা কাল লর্ডসে উপস্থিত ছিলেন।

 

৯৪৩টি শিশু এদিন ক্রিকেট শেখার পর কর্মকর্তারা নিশ্চিত করেন, এটিই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট পাঠ এবং এর স্বীকৃতি হিসেবে চান্স টু শাইন কর্তৃপক্ষকে তাঁরা সনদপত্র প্রদান করেন। গ্ল্যাডিয়েটর্স তারকা ফিউরি বলেন, ‘এখানে সব ধরনের শিশুই আছে। কেউ কেউ হয়তো লাজুক, যেমনটা আমি শৈশবে ছিলাম। আমার মনে হয়, এ আয়োজন নতুন বন্ধু তৈরি করার, একসঙ্গে কাজ করার এবং দক্ষতা তৈরির দারুণ একটি উপায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০