ভয়েস অফ আমেরিকা
২৩ জুলাই ২০২৪, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন

কামালা হ্যারিস।

জো বাইডেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে সমর্থন করেছেন। এর মাধ্যমে তিনিই হবেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি।

 

তিন বছরেরও বেশি সময় ধরে কামালা হ্যারিস দেশের সেকেন্ড-ইন-কমান্ড হিসাবে দায়িত্ব পালন করেছেন। রবিবার ২০২৪ সালের রাষ্ট্রপতি দৌড় থেকে বাইডেন সরে দাঁড়ানোর পরে, তিনি মনোনয়নের প্রধান প্রতিযোগী হয়ে ওঠেন।

 

ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে কামালা হ্যারিসকে ভোটারদের সাথে সংযোগ স্থাপন এবং নীতির ব্যাপারে সমর্থন পেতে বেগ পেতে হয়েছে । ২০২০ সালে প্রথম নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পাশাপাশি এশিয়ান বংশোদ্ভূত ও প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে তিনি এই পদে অধিষ্ঠিত হন।

 

ভবিষ্যতে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব দিতে পারেন এমন প্রত্যাশা নিয়ে তিনি ঐ দায়িত্ব নেন।

 

তার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসনের মূল কারণগুলি সমাধান করা এবং হন্ডুরাস, এল সালভাদর এবং গুয়াতেমালার অবস্থার উন্নতির জন্য কাজ করা। ফলে অভিবাসন কেন্দ্রিক রাজনৈতিক ইস্যুতে তিনি সামনের সারিতে চলে আসেন। কামালা হ্যারিস ভোটাধিকার আইন পাস এবং ব্যাপক নির্বাচনী সংস্কারের জন্য বাইডেন প্রশাসনের তদারকির দায়িত্ব গ্রহণ করেন। নারীর মৌলিক অধিকার গর্ভপাতের সুযোগ এবং বন্দুক নিরাপত্তার মতো ইস্যুতে তার অগ্রগতিকে সমর্থন করেছেন তার সমর্থকরা।

 

নভেম্বরে প্রেসিডেন্ট বাইডেনের বয়স হবে ৮২ বছর। ফলে অধিকাংশ সদস্যই তাকে আরেক মেয়াদের জন্য অনেক বেশি বয়স্ক মনে করেন। ২৭ জুনের প্রেসিডেন্সিয়াল বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও সদস্য তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এর প্রায় একমাস পর তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে হ্যারিসকে সমর্থন দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০