১৮ জানুয়ারী ২০২৩, ৫:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

মাইক্রোসফট কর্পোরেশন চলতি সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে।

বিষয়টি ইতিমধ্যে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে জানিয়েছে খুব শীঘ্রই এব্যাপারে মাইক্রোসফটের কাছ থেকে একটি ঘোষণা আসতে পারে।

কোম্পানিটি তাদের মানবসম্পদ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলিতে কর্মী ছাঁটাই করতে পারে বলে জানা গেছে।

একাধিক প্রতিবেদনে সেই খবরই বেশি জানা যাচ্ছে।

স্কাই নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে কিছু দিনের মধ্যে মাইক্রোসফটে মোটা দাগের ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে।

এই কর্তনের ফলে কোম্পানির প্রায় ৫ শতাংশ কর্মশক্তি প্রভাবিত হবে বলে অনুমান করা হচ্ছে।

তবে, মাইক্রোসফট ঠিক কত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে তা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি।

উল্লেখ্য, মাইক্রোসফট যুক্তরাজ্যে প্রায় ৬,০০০ কর্মী এবং বিশ্বব্যাপী ২,২০,০০০-এর বেশি কর্মী নিয়োগ করেছে বলে জানা গেছে।

ডব্লিউএসজে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি প্রযুক্তি শিল্পে কর্মী ছাঁটাই এ খাতকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।

তাছাড়া এর আগে অ্যামাজন তাদের অনলাইন রিটেইল জায়ান্টের জন্য কাজ করা ১৮,০০০ কর্মী ছাঁটাইয়ের যে ঘোষণা করে সেটিও ঐ প্রতিবেদনে জানানো হয়।

এদিকে সেলসফোর্স তাদের ৮,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।

এছাড়া ইউনিটি সফটওয়্যার জানায় তারা কর্মচারীদের তালিকা থেকে ২৮৪ কর্মী ছাঁটাই করছে।

আরও পড়ুনঃ গুগল ট্রেন্ডিং সার্চ ২০২২ এ সেরা ১০ ভ্রমণ গন্তব্য

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০