২৯ মে ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারেন সিটিতে ব্যতিক্রমী বৃক্ষমেলা অনুষ্ঠিত

ওয়ারেন সিটির হলমিচ পার্কে গত ১০ মে এক ব্যতিক্রমী বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। মেলায় কমিউনিটির বৃক্ষপ্রেমীদের উপচেপড়া ভীড় ছিল লক্ষ্যণীয়, যা আগত সবার মন কেড়েছে। মেলায় ৩০টি স্টল অংশ নেয়। তিন ঘন্টায় দু হাজারের বেশি বৃক্ষপ্রেমীদের লক্ষ্য করা গেছে। ছোটবড় প্রতি স্টলেই ছিল ভীড়। দেখা গেছে, সবাই তাদের পছন্দের চারা সংগ্রহ করতে ব্যস্ত ছিল। গ্রীষ্মকালীন সবজি চাষীরা কমিউনিটি বৃক্ষমেলা থেকে সহজে সংগ্রহ করে নেন পছন্দের গাছের চারা। একই জায়গা থেকে সবধরণের চারা সংগ্রহ করতে পেরে খুশি কমিউনিটির অভিবাসীরাও।

 

ব্যতিক্রমী এ মেলার আয়োজন করেন নারী ব্লগার ওয়াহিদা। তিনি বলেন, বৃক্ষ মেলার আয়োজনটি করেছি মূলত আমাদের পুরো কমিউনিটির সবাইকে একত্রিত করার জন্য। প্রতিবার যে মেলা হয় এ মেলাটি ইউনিক যেহেতু মেলাটি বৃক্ষপ্রেমীদের কথা মাথায় রেখেই আয়োজন করা হয়েছে। বৃক্ষপ্রেমীরা যাতে এখান থেকেই সবধরণের চারা সংগ্রহ করতে পারেন।

 

বিশেষ করে বাগান প্রেমিক ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা এতো সুন্দর সুন্দর চারা নিয়ে এসেছেন। আবার অনেকে উনাদের শখের চারা অল্প করেও নিয়ে এসে অংশ নিয়েছেন। উনাদের জন্যই আমার ইভেন্ট পরিপূর্ণতা পেয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনলাইনে কাজ করছি। আমার খুব ইচ্ছে ছিলো, কমিউিনিটির সবার জন্য কিছু করা। মেলায় আসা বৃক্ষপ্রেমীদের উপচে পড়া ভীড় দেখে খুব ভালোলাগা কাজ করেছে। অনেক দূর থেকে অনেকেই এসেছেন শুধুমাত্র আমার সাথে দেখা করতে। তিনি মেলায় অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। চারা সংগ্রহ করতে আসা একজন জানান, মেলায় এসে খুব উপভোগ করছি, মেলা থেকে বিভিন্ন গাছের চারা সংগ্রহ করেছি। মেলায় বৃক্ষপ্রেমীদের অনেকেই বলেন, এমন ব্যতিক্রমী মেলার আয়োজন যেন বারবার হয়। এতে করে কমিউনিটির সবাই উপকৃত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১০

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১১

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১২

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৩

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১৪

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৫

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৬

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৭

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৮

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৯

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

২০