প্রাণবন্ত এক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকার মিশিগান স্টেটের ওয়ারেন সিটি কাউন্সিল অব কমিশন-এর বৎসরিক অ্যাপ্রিসিয়েশন নাইট অনুষ্ঠান। সোমবার (১৯ মে) একটি বেনকিউট সেন্টারে এই অ্যাপ্রিসিয়েশন নাইট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র লরি এম স্টোন, সিটি কাউন্সিল মেম্বার, কমিশন মেম্বার, সিটির কর্মকর্তাগণ এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ওয়ারেন সিটির পক্ষ থেকে সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ কমিশনের সকল কমিশনারদের সনদ প্রদান করে সম্মানিত করা হয়। ট্যাক্স ইনক্রিমেন্ট ফিন্যান্স কমিশনার কবির আহমেদ এবং প্লানিং কমিশনার সৈয়দ সাহেদুল হকসহ ১০জন বাংলাদেশি-আমেরিকান কমিশনার সম্মাননায় ভূষিত হন। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন মেয়র লরি এম স্টোন। সম্মাননা প্রাপ্ত অন্য কমিশনাররা হলেন ফয়সল আহমেদ, আজিজ চৌধুরী, সুমন কবির, সাব্বির খান, মৌরি, সুলতানা, দিলোয়ার আনসার।
মন্তব্য করুন