বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুন ২০২৪, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওপারে বিস্ফোরণ, এপারে আতঙ্ক!

মিয়ানমারের রাখাইনে সংঘর্ষে গোলার বিস্ফোরণের বিকট শব্দ কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী গ্রামগুলোতে ভেসে আসছে। ওপারে থেমে থেমে গোলার বিস্ফোরণের বিকট শব্দে এপারের বাসিন্দারা আতঙ্কে আছেন।

বুধবার (১৯ জুন) সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিফের বিপরীতে টেকনাফের সাবরাং এলাকা। এখানকার লোকজন শান্তিতে ঘুমাতে পারছেন না। মঙ্গলবার (১৮ জুন) রাত থেকে বুধবার (১৯ ‍জুন) রাত পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে কিছুক্ষণ পর থেমে থেমে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ছেন।’

সীমান্তের বাসিন্দারা জানান, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলেও টেকনাফের বাসিন্দাদের উৎকণ্ঠায় থাকতে হয়।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত সারাদিন মিয়ানমারের ওপারের বিস্ফোরণে এপারের নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, কায়ুকখালীয়পাড়া, পল্লানপাড়া, কুলালপাড়া, খানকার ডেইলসহ কয়েকটি এলাকা কেঁপে ওঠে। এতে সীমান্তবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘যা ঘটছে, তা সবই মিয়ানমারের ভেতরে। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে রাখাইনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভ্যন্তরীণ সংঘাতের জেরে যাতে কোনও ধরনের অনুপ্রবেশ না ঘটে সেজন্য নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।’ সময় সংবাদ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১০

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১১

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১২

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৩

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৪

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৫

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১৬

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১৭

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১৮

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৯

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

২০