২৯ জানুয়ারী ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার কলম্বিয়ার কাছে লজ্জার হার মেসির দেশ আর্জেন্টিনার

ছবি:সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ জেতার উল্লাস শেষ হতে না হতেই যুব ফুটবল দল লজ্জা উপহার দিল আর্জেন্টিনাকে। শুক্রবার রাতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।গ্রুপে চতুর্থ স্থানে শেষ করায় যোগ্যতা অর্জন করতে পারেনি দেশটি।

 

গ্রুপ ‘এ’-তে ছিল আর্জেন্টিনা। সেই গ্রুপ থেকে যে তিনটি দল ব্রাজিল, কলম্বিয়া ও প্যারাগুয়ে যোগ্যতা অর্জন করেছে। এ তিন দেশের কাছেই হেরেছে আর্জেন্টিনা। হারিয়েছে একমাত্র পেরুকে, যারা শেষ করেছে আর্জেন্টিনার নীচে।

অপর গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করেছে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা থেকে মোট চারটি দেশ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। ২০১৩ সালের পর প্রথম বার আর্জেন্টিনাকে এ বিশ্বকাপে দেখা যাবে না।

 

কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন জুয়ান ডেভিড ফুয়েন্তেস। ম্যাচটি জিতলেই আর্জেন্টিনা যোগ্যতা অর্জন করতে পারত। একাধিক সুযোগ নষ্ট করেছে তারা। চার ম্যাচে মাত্র তিন পয়েন্ট রয়েছে তাদের দখলে।

 

আর্জেন্টিনা ও বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ জেভিয়ার মাসচেরানো এই দলের কোচ। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরে যেতে চেয়েছেন তিনি। বলেছেন, ব্যর্থতার সব দায় আমার। ওদের আত্মবিশ্বাসী করে তুলতে পারিনি। মনে হয় না আমার এই কাজ চালিয়ে যাওয়া উচিত। আপাতত আর্জেন্টিনায় ফিরে শান্তিতে কিছু দিন কাটাতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০