২৪ জানুয়ারী ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একজন সফল নারী উদ্যোক্তা মিশিগানের শারমিন তানিম

উদ্যোক্তা মানে যোদ্ধা। সাহসী না হলে উদ্যোক্তা হওয়া যায় না। ব্যবসা করতে হলে নারীদের সাহসী হতে হবে। তা না হলে সফল উদ্যোক্তা হওয়া যায় না। প্রতিটি নারীর সফলতার পিছনে থাকেন তিনি নিজেই। কারণ তার ইচ্ছা শক্তি এবং মনোবল,তাকে নিয়ে যেতে পারে বহুদূর। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজকের নারীরা এগিয়ে যাচ্ছে দূর থেকে বহুদূর। তেমনি একজন সফল নারী উদ্যোক্তা হলেন যুক্তরাষ্ট্র মিশিগানের শারমিন ফারজানা চৌধুরী।

শারমিন তানিম চৌধুরী একজন সফল নারী উদ্যোক্তা। দেশের নারীদের অনুকরণীয় শারমিন তানিম নিজের মেধা ও শ্রম দিয়ে অনলাইন ব্যবসাকে প্রমোট করে যাচ্ছেন। দেশ বিদেশে যে ক’জন নারী উদ্যোক্তা নারীদের নিয়ে অন্যতম ভুমিকা রাখছেন, তাদের একজন হলেন শারমিন ফারজানা।

তিনি একজন গৃহিনী। বর্তমানে দক্ষিণ পূর্ব মিশিগানের অ্যালার্জি এবং অ্যাজমা ইনস্টিটিউটের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করছেন। এই পেশার পাশাপাশি দেশ-বিদেশের নারী উদ্যোক্তাদের নিয়ে ভায়োলটস নামে একটি ফেইসবুক পেইজ নিয়ে কাজ করছেন তিনি। যেখানে তিনি সাধারণত ছোট ব্যবসায়ী বোনদেরকে প্রমোট করে থাকেন।

ছোট বেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ফরজানার উদ্যোগতা হওয়ার প্রতি আগ্রহ ছিল। তখন থেকেই তিনি ভেবেছিলেন তার শখকে পেশা বানাবেন এবং নিজের একটি আলাদা পরিচয় গড়ে তুলবেন। সব সময় মনে করতেন নিজে কিছু করবেন। তার সেই লালিত স্বপ্নকে আজ বাস্তবায়ন করার লক্ষ্যে নিজেকে তৈরি করে চলেছেন অবিরত।

ভায়োলটস নামের একটি অনলাইন পেজ খুলার মাধ্যমেই অনলাইন ব্যবসায়ী বোনদের নিয়ে প্রথম যাত্রা শুরু উনার।

স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমাকে স্বপ্ন দেখা Violets।

ওয়ারেন সিটির আড্ডা নামে তিন জনের শেয়ার নিয়ে একটি রেস্টুরেন্ট আছে উনার।

নারী যে আজ আত্মনির্ভরশীল। তারই প্রমাণ করার জন্যই শারমিন তানিমের এই উদ্যোগ। তিনি সফল গৃহিণী এবং মা হিসেবে নয় পাশাপাশি নিজেকে দেখতে চেয়েছিলেন একজন সফল উদ্যোক্তা হিসেবে।

‘বিয়ের পর ঘর সামলানোর পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে তুলতে চেয়েছিলাম সবসময়।স্বাবলম্বী হওয়ার সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ২০২০ সালে শুরু করেন তিনি। এর পর থেকে একটু একটু করে পথচলা।’

তিনি মনে করেন, একজন উদ্যোক্তা হতে হলে অনেক বেশি ধৈর্য্য, ইচ্ছা শক্তি, ও মনোবল থাকতে হবে। আর বর্তমানে বেশিভাগ উদ্যোক্তাই যেহেতু কাজ করছে অনলাইন ভিত্তিক। তাই ই-কমার্স সম্পর্কে মৌলিক জ্ঞান বা ধারণা থাকা দরকার।

অনলাইন প্ল্যাটফর্মে শুরুর দিকে অনেকটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় উনাকে। নতুন হিসেবে এই অনলাইন জগতে কিছুটা সংগ্রামও করতে হয়েছে উনাকে। এছাড়া পাশে থেকে সার্পোট দিয়েছে শুভাকাঙ্খীরা। তিনি মনে করেন এমন পরিস্থিতিতে আরো দৃঢ় প্রত্যয় নিয়ে লেগে থাকা উচিত।

আরও পড়ুন: মিশিগানে দিন দিন জনপ্রিয় হচ্ছেন বাংলাদেশি ব্লগার ওয়াহিদা

নারী উদ্যোক্তাদের নিয়ে শারমিন তানিম বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে নারীদের জন্য অনেক বড় একটা সুযোগ উদ্যোক্তা হওয়া। এখন নারীরা ঘরে বসে নিজের উদ্যোগে সৎভাবে নিজেকে সাবলম্বী করে তুলছেন। নারীরা চাইলে নিজের সংসার সন্তান সামলিয়ে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কথায় আছে, পরিশ্রম সফলতার চাবিকাঠি। পরিশ্রম করলে সফলতা আসবেই।’

এই কাজে কে বেশি অনুপ্রানিত করেছে জানতে চাইলে তিনি বলেন, এই কাজে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রানিত করেছে আমার পরিবার। তারা আমাকে উৎসাহ দেয় আমার কাজ কে এগিয়ে নেয়ার জন্য। বিশেষ করে আমার স্বামী আমার পাশে না থাকলে আমি সাহস পেতাম না এতো দূর এগিয়ে যাওয়ার।

তিনি এখন একজন সফল উদ্যোক্তা। এখন তার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই তার ভায়োলটস পেইজকে অনেক দূর নিয়ে যাওয়া। শারমিন তানিম বলেন ‘শেখার কোন শেষ নেই, তাই শিখতে চাই আরও অনেক কিছু ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০