৭ অগাস্ট ২০২৩, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর ও জমজমাট আয়োজন বার্ষিক বনভোজন উদযাপন করলো দক্ষিণ সুরমাবাসী

আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন উদযাপন করলো দক্ষিণ সুরমাবাসী। প্রবাস জীবন ব্যাস্ত জীবন, এই কর্মব্যস্ত জীবনের ফাকে শিশু, কিশোর, তরুণ-তরুণী আর বয়োবৃদ্ধসহ সর্বস্তরের আমেরিকান-বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন।

রোববার মিশিগানের ওয়ারেন সিটির হলমিচ পার্কে ঐতিহ্যবাহি সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি আব্দুল জব্বার বশিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ আহমদ রাহিনের পরিচালনায় বনভোজন অনুষ্ঠান শুরুতে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সংগঠনের সদস্যবৃন্দ সহ অতিথিরা। পরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সেখানে এসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারসহ বিভিন্ন ব্যাবসায়ী, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

বনভোজনে বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা, দড়িটান, শট বারে ফুটবল, মহিলাদের মারবেল চামচ, হাড়ি ভাংগা, বল বদলসহ আয়োজনে ছিলো বয়স ভিত্তিক নানাবিধ দেশিও খেলাধুলা। যেখানে নারী এবং পুরুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।

খেলাধুলা শেষে সংগঠনের সদস্যবৃন্দ সহ অতিথিরা খেলার বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। এর আগে মধ্যাহ্নভোজে অংশ নেন এসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারসহ অতিথি বৃন্দ। বনভোজনে আনন্দ দিতে রখা হয় পান সুপারি, সেখানে আনন্দ করে পান মুখে দিতে দেখা যায় আগতদের।

এছাড়া বনভোজনের র‌্যাফেল ড্রতে ১ম পুরষ্কার হিসেবে ছিলো একটি জীপ গাড়ি। ২য় পুরষ্কার ছিল একটি কার। ৩য় পুরুষ্কার ছিল ৬৫ ইঞ্ছি টিভি। এছাড়া আরো অনেক পুরস্কার ছিলো আয়োজকদের পক্ষথেকে। র‌্যাফল ড্র এর প্রথম পুরুষ্কার জীপ গাড়ি বিজয়ী রাহী ও ২য় পুরুষ্কার কার বিজয়ী ফাতেহা চৌধুরীর হাতে গাড়ির চাবি হস্তান্তর এর মাধ্যমে বনভোজনের সমাপ্তি হয়।

১ম পুরষ্কার বিজয়ী রাহী বলেন, আমি লন্ডন থেকে এসে বনভোজনে অংশগ্রহণ করেছি। আমি ১ম পুরষ্কার বিজয়ী হওয়ায় খুবই অনন্দিত। আমি আমার পিতা আবুল লেইছের নামে এই টিকেট কিনে পুরষ্কার পেয়েছি। তাই গাড়ীটি আমার আব্বাকে গিফট দিয়ে দিব। এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

২য় পুরষ্কার বিজয়ী ফাতেহা চৌধুরী বলেন, আমি পুরষ্কার জিতে খুবই আনন্দিত। সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের মনমুগ্ধকর এ আয়োজন আমাকে অভিভূত করেছে। সবমিলিয়ে এক অসাধারণ অনুষ্ঠান হয়েছে।

সভপতির বক্তব্যে আব্দুল জব্বার বশির বলেন, দক্ষিণ সুরমাবাসীকে নিয়ে একটি গেট টুগেদার অনুষ্ঠিত হলো। মূলত উপজেলার সকলকে ঐক্যবদ্ধ করাই মূল লক্ষ্য। এইরকম অনুষ্ঠান প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হবে। এসময় তিনি আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০