২৯ জুন ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আযহা: সিলেটে নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট নগরীতে নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করেছে সিলেট সিট করপোরেশন (সিসিক)।

বৃহস্পতিবার ঈদের দিন ২৪ ঘন্টার মধ্যেই কোারবানির যাবতীয় বর্জ্য অপসারণের করতে লক্ষ্য নির্ধারণ করছিল (সিসিক) কর্তৃপক্ষ। তবে নির্ধারিত ২৪ ঘন্টা সময়ের আগে অর্থাৎ ১০ ঘন্টার মধ্যেই সিলেট নগরীরর ৪২ টি ওয়ার্ডে জবাইকরা কোরবানীর পশুর বর্জ্য অপসারনে সক্ষম হয়েছে সিলেট সিটি করপোরেশন।

এতে সিসিকের ৩ স্তরে প্রায় ৩২ শ’র বেশি পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করেছেন বলে জানিয়েছে সিসিক। এবারের ঈদে নগরীর মোট ৪২ ওয়ার্ডের পরিচ্ছন্নতা কাজে ১০টি টিম মাঠে কাজ করে। এছাড়াও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে দিনব্যাপী নগরীর বিভিন্নস্থানে মাঠে থেকে একাজ নিজে তদারকি করতে দেখা যায়।

যার ফলে তারা দ্রুততম সময়ের মধ্যে সিসিক এলাকার কোরবানির যাবতীয় বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়। সিলেট সিটি করপোরেশন (সিসিক) সুত্র জানায়, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই পুরো নগরীকে পরিচ্ছন্ন করার লক্ষ্য নির্ধারণ করে সিসিক।

সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করতে সিসিকের বিশেষ মনিটরিং টিমও আজ ঈদেরদিন সকাল থেকে মাঠে নিয়োজিত ছিল। বর্জ্য অপসারণের পরপর জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশকও ঔষধও ছিটানো ও স্প্রে করা হয়েছে বলে জানিয়েছেন সিসিক’র পরিচ্ছন্নতা ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান।

এপ্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী  বলেন, ঈদ উপলক্ষে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য নগরী থেকে অপসারণ করা একটি চ্যালেঞ্জিং কাজ।

এতে আমরা সিসিক কর্তৃপক্ষ অতীতে যেমনি সফল ছিলাম এবারও সফল হয়েছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই নির্ধারিত সময়ের ১৪ ঘন্টা আগেই আমরা সিসিক এলাকার যাবতীয় কোরবানির পশুর বর্জ্য অপসারনে সক্ষম হয়েছি। তিনি একাজে সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানান।

সিলেট নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০