ডেট্রয়েটের স্কিটস্কেপ প্রোগ্রাম কমার্সিয়াল (বাণিজ্যিক) করিডোরগুলিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিশেষ করে ডেনিস মুরের মতো ব্যবসায়ীদের জন্য নির্মাণ সংশ্লিষ্ট স্বল্পমেয়াদী চ্যালেঞ্জ নিয়ে এসেছে। মুর হলেন জেডএবি কালচারাল কালেক্টিভের মালিক। এটি একটি কো-ওয়ার্কিং স্পেস এবং শহরের ইস্ট সাইডের ইস্ট ওয়ারেন অ্যাভিনিউতে অবস্থিত আর্ট গ্যালারী।
স্ট্রিটস্কেপ নির্মাণ, যা জুনে শুরু হয়েছিল, ব্যবসায় মন্দার কারণ হয়েছে এবং এমনকি এজন্য দেড় মাসের বেশি সময় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে বাধ্য করেছে। তারা ফুটপাথে কাজ করার জন্য আমাদের বিল্ডিংয়ের সামনের অংশ ভেঙে ফেলেছিল,’ মুর বলেন। “বিল্ডিংয়ে উঠতে না পারাটা সত্যি আমাদের জন্য খারাপ অভিজ্ঞতা ছিল। এমন অনেক সময় ছিল যখন রাস্তায় কেউ হাঁটত না। ৮.২ মিলিয়ন ডলারের স্ট্রিটস্কেপ প্রকল্পটি শহরের চারপাশে ১০টি আশেপাশের ব্যবসায়িক করিডোর সংস্কার করার জন্য একটি পাবলিক-প্রাইভেট স্ট্র্যাটেজিক নেবারহুড ফান্ড পরিকল্পনার অংশ হিসেবে ইস্ট ওয়ারেন অ্যাভিনিউ বরাবর নেওয়া হয়েছে। এই পরিকল্পনার লক্ষ্য হল ব্যবসায়কে সহায়তা করার জন্য বাসস্থান কেন্দ্রিক রাস্তা তৈরির মাধ্যমে কমিউনিটির উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করা।
ইস্ট ওয়ারেন স্কিটস্কেপ, যা ক্যাডিউক্স রোড এবং থ্রি মাইল ড্রাইভের মধ্যে স্থাপিত হবে। এটি একবার সম্পূর্ণ হলে নতুন ফুটপাথ, বাইক লেন, ক্রসওয়াক রাস্তার পাশে পার্কিং, উন্নত ট্রানজিট স্টপ এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এটি কোউরভিল স্ট্রিটে নতুন ১.৫ মিলিয়ন ডলারের পার্কিং প্লাজাও যুক্ত করবে এবং ২০২৩ সালের স্প্রিং (বসন্ত) এর মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। যদিও নির্মাণটি মুরের মতো ইস্ট ওয়ারেনের ব্যবসার মালিকদের জন্য কঠিন ছিল। এক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি স্থানীয় অলাভজনক সংস্থা ইস্ট ওয়ারেন ডেভেলপমেন্ট কর্পোরেশন (ইডব্লিউডিসি) এর প্রতি কৃতজ্ঞ। ‘তারা সত্যিই করিডোরে অনেক ব্যবসাকে তথ্য সরবরাহ করতে সাহায্য করেছে, যাতে সবাই জানতে পারে কী ঘটছে এবং তাদের কাছে এ জন্য পর্যাপ্ত সংখ্যক তথ্য উপাত্ত রয়েছে।’
তিন বছর আগে প্রতিষ্ঠিত, ইডব্লিউডিসি ম্যাক অ্যাভিনিউ, অল্টার রোড, মর্নিংসাইড, ইস্ট ইংলিশ ভিলেজ এবং কর্নারস্টোন ভিলেজের পার্শ্ববর্তী এলাকার মধ্যে ইস্ট ওয়ারেন বাণিজ্যিক করিডোরকে উন্নত করার জন্য কাজ করে চলেছে। অলাভজনক সংস্থাটি স্থানীয় কমিউনিটিকে সরবরাহ করা জ্যাব কালচারাল কালেকটিভ এর সাথে আবদ্ধ ব্যবসায় মন্দা অনুভব করেছে। ওয়ারেনের রাস্তার দৃশ্যের কাজ বিভিন্ন স্থাপনার সাথে রাস্তার পাশে ১০০% ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য উৎসাহিত করতে কাজ করছে। ইডব্লিউডিসি-এর নির্বাহী পরিচালক জো রশিদের মতে, করোনাভাইরাস মহামারী চলাকালীন ইস্ট ওয়ারেন করিডোর ‘মোটামুটি স্থিতিস্থাপক’ ছিল। এজন্য তিনি সেখানকার সম্পত্তির মালিকানাধীন বেশিরভাগ ব্যবসাকে দায়ী করেছেন। তবে তিনি এটাও স্বীকার করেছেন ঐ এলাকার রাস্তার স্ক্যাপিং চ্যালেঞ্জিং ছিল। এমন কোনো সময় হবে না যখন নির্মাণ ব্যবসায় প্রভাব ফেলবে না। তবে আমরা এটিকে হ্রাস করার এবং বিভিন্ন উপায়ে ব্যবসায়কে উন্নত করার জন্য সৃজনশীল উপায় খুঁজে বের করার চেষ্টা করেছি,’ রশিদ বলেন। প্রকল্পটি সম্পর্কে শহর এবং স্থানীয় ব্যবসায়ের মালিকদের মধ্যে যোগাযোগের সুবিধার পাশাপাশি, ইডব্লিউডিসি স্থানীয় ব্যবসাকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য সিটি অফ ডেট্রয়ট এবং ব্লু ক্রস রু শিল্ডের সাথে অংশীদারিত্বে ইনভেস্ট ডেট্রয়েট থেকে রাস্তার দৃশ্য প্রশমন তহবিলের জন্য প্রায় ৫০,০০০ ডলার করেছে। এর মধ্যে ১৩,000 ডলারের সাতটি স্থানীয় ব্যবসায় সরাসরি অনুদানের জন্য ব্যবহার করা হয়েছে। অনুদান কীভাবে ব্যবহার করা যায় তার জন্য বিভিন্ন বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। যার মধ্যে রয়েছে পেশাদার বিকাশ, ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ইভেন্ট, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং অন্যান্য। সবথেকে আশ্চর্যজনক বিষয় যেটি তাহলো ঐ সাতটি ব্যবসায় প্রতিষ্ঠান উন্নতির জন্য আবেদন করেছিল। তাই আমি মনে করি আমরা এক ধরনের মাইক্রো ফেসেড ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম তৈরি করেছি” রশিদ বলেন।
এই অনুদানের বাইরে, ইডব্লিউডিসি অলাভজনক ওয়েবসাইট এবং ইউটিউব এর মাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিওর একটি সিরিজে স্থানীয় ব্যবসার প্রোফাইলিংও করছে। প্রকল্পটি ইডব্লিউডিসি, পেশাদার ফটোগ্রাফার মার্ক রাদারফোর্ড, মোটর সিটি গ্রাউন্ড ক্রুর জোওয়া আর্গুসন, ইস্ট ওয়ারেন টুল লাইব্রেরির লাইব্রেরিয়ান অ্যান্ড্রু ইয়ানাকোন, স্থানীয় গ্রাফিক ডিজাইনার এবং আর্টিস্ট-ইন-রেসিডেন্স ইউলিসিস নিউকার্কের মধ্যে সম্পর্ক থেকে গঠিত হয়েছে। এই চার প্রতিষ্ঠান যারা ইস্ট ওয়ারেন কমিউনিটি স্টুডিওর সাথে যুক্ত, টুল লাইব্রেরিতে অবস্থিত পডকাস্ট, অডিও বা ভিজ্যুয়াল প্রোডাকশন স্টুডিও, এবং মূলত স্থানীয় পোশাকের বুটিকের জন্য একটি ছোট ভিডিও তৈরি করতে একসঙ্গে কাজ করছে। ইস্ট ওয়ারেনে অবস্থিত ব্রেকফাস্ট এবং ডিনার এর রেস্তোরাঁ হোলি মলি ডোনাট সপ প্রোফাইল করা ব্যবসাগুলির মধ্যে ভিডিওটি সত্যিই রাস্তার স্ক্যাপিংয়ের সময় তার যে ক্ষতি একটি। কিন্তু রেস্তোরাঁর মালিক মারিও উইলিয়ামস বলেন যে হয়েছে তা পূরণ করতে সাহায্য করেনি। বরং তিনি বলেন এজন্য তার গড় ব্যবসার প্রায় অর্ধেক অর্থ খরচ হয়েছে। ‘আমি এটার অনেক শেয়ার পেয়েছি। কিন্তু, না, ভিডিওটি আসলেই লোকেদের আসতে সাহায্য করেনি,’ উইলিয়ামস বলেন। ‘এটা তাদের জানাতে হবে যে আমি এখানে আছি এবং আমাদের অফিস খোলা আছে। মুর তার প্রচারমূলক ভিডিও সম্পর্কে আরও মন্তব্য করে বলেন, এটি জেডএবি কালচারাল কালেকটিভ এর সাথে যোগাযোগ করার জন্য কাজ করার পাশাপাশি-কর্মক্ষেত্রের সাথে পরিচিত হতে সাহায্য করে। ‘আমি এটি (ভিডিও) পছন্দ করি,’ তিনি বলেন। আমি যদিও এভাবে ব্যবসা সম্প্রসারণ করতে একটু চ্যালেঞ্জিং হয়। আশা করছি যে আমার ব্যবসায় উদ্যোগ এটি সবাইকে জানাবে। তথাপি এজন্য বিকল্প উপায় রয়েছে।
হোলি মলি ডোনাট সপ, জেডএবি কালচারাল কালেকটিভ, এবং তাভিরা এন্ড কোং ছাড়াও ইডব্লিউডিসি ওয়ারেন ক্যাফে এবং বি হার ডেট্রয়েটের জন্য প্রচারমূলক ভিডিও তৈরি করেছে। অলাভজনক সংস্থাটি আগামী কয়েক মাসে করিডোর বরাবর ব্যবসাকে উন্নত করতে আরও ১০ থেকে ১৫টি ভিডিও তৈরি এবং পাশাপাশি স্থানীয় ব্যবসা মালিকদের জন্য। অতিরিক্ত অনুদান পেতে সাহায্য করবে। আমরা শুধু সাতটি ব্যবসাকে ২,০০০ ডলার অনুদান দিয়ে বসে থামব না। বরং করিডোর বরাবর আরো ব্যবসায়িক সহায়তা করতে আমাদের সক্ষম হতে হবে,’ তিনি বলেন। ‘এটা শুধু নতুন ব্যবসায়কে নয়, বরং বিদ্যমান ব্যবসাকে করতে কাজ করছে।” শক্তিশালী এবং উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে। উল্লেখ্য, রেসিলিয়েন্ট নেবারহুডস হল একটি রিপোর্টিং এবং এনগেজমেন্ট সিরিজ যা পরীক্ষা করে কিভাবে ডেট্রয়েটের নেবারহুড এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থাগুলো লোকাল এলাকাকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করছে। এটি মূলত মডেল ডি মিডিয়ার তৈরি এবং প্রকাশিত। ক্রেসঙ্গে ফাউন্ডেশনের সাপোর্টে একটি অংশীদারিত্বের মাধ্যমে নিউ মিশিগান মিডিয়া সংবাদপত্রে পুণঃমুদ্রিত হয়ে থাকে।

মন্তব্য করুন