২৯ অক্টোবর ২০২৩, ২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইল-হামাস সংঘাত ঘনীভূত হওয়ায় শান্তির আহ্বান জোরালো হচ্ছে

ইসরাইলহামাসের মধ্যে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়াও এ অঞ্চলে শান্তির আহ্বান আরও জোরালো হচ্ছে। চলমান সংঘাতে গাজায় আটকে পড়া লাখ লাখ ফিলিস্তিনি নাগরিকের জীবন ও সুস্থতা হুমকির মুখে পড়েছে।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, “এই সহিংসতার অবসান হতে হবে এবং এই ধ্বংসযজ্ঞের বিকল্প খুঁজে বের করার জন্য জোরালো উদ্যোগ নিতে হবে।”

তুর্ক সতর্ক করেন, গাজায় আটকে থাকা ২২ লাখেরও বেশি মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছেন। তিনি জানান, এই মানুষগুলোকে সমষ্টিগতভাবে শাস্তি দেওয়া হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ ‘আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন’।

“সমষ্টিগত শাস্তি এক ধরনের যুদ্ধাপরাধ। ইসরাইল গাজার সম্পূর্ণ জনগোষ্ঠীকে শাস্তি দিচ্ছে যা এ মুহূর্তে থামানো দরকার”, বলেন তিনি।

ইসরাইল শনিবার বলেছে তারা দিনের শেষভাগে গাজায় খাবার, পানি ও ওষুধ বহনকারী ট্রাক ঢুকতে দেবে। এই বক্তব্যে বোমাবর্ষণ স্থগিত রাখার ইঙ্গিত রয়েছে। অন্তত, মিশরের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে, যেখানে স্বল্প পরিসরে ত্রাণ আসতে দেওয়া হয়েছে।

সশস্ত্র সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালানোর পর তাদের বিরুদ্ধে দেশটি অভিযান শুরু করে। হামাসের হামলায় শিশুসহ ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হন এবং ৫ হাজার ৩৪০ জনেরও বেশি আহত হন। অন্তত ২০০ মানুষকে জিম্মি করে সংগঠনটি।

১৯৯৭ সালে যুক্তরাষ্ট্র হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসরে ম ন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

তুর্ক একইসঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর হামলার প্রতিও নিন্দা জানান, যার মধ্যে ইসরাইলে অনিয়ন্ত্রিতভাবে রকেট নিক্ষেপ অন্যতম। তিনি বলেন, এসব হামলাও বন্ধ হওয়া দরকার।

জাতিসংঘের মানবিক উদ্যোগ সমন্বয় কার্যালয় বা ওসিএইচএ গাজার স্বাস্থ্য মন্ত্রকের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা ২৯৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২৫ জন শিশুও আছে। ৭ অক্টোবর থেকে শুরু করে গাজায় অন্তত ৭ হাজার ৩২৬ জন ফিলিস্তিনি নিহত ও প্রায় ১৯ হাজার আহত হয়েছেন। তাদের মধ্যে ৬৬ শতাংশই শিশু ও নারী।

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মানবিক সহায়তা সমন্বয়কারী কর্মকর্তা লিন হেসটিংস বলেন, “গাজায় এখন কোনো নিরাপদ জায়গা নেই”।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০