২১ জুন ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার সঙ্গে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতিকভাবে বিশ্বাসঘাতকতা। শুক্রবার (২০ জুন) জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি ‘অত্যন্ত সম্ভাবনাময় চুক্তির’ পথে ছিল। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে আরাঘচি বলেন, আমরা যখন একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিলাম, তখনই আমাদের উপর হামলা করা হয়েছে।

 

 

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্যকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা এমন এক সময়ে চালানো হয়েছে, যখন আমরা আমেরিকার সঙ্গে ১৫ জুন একটি সম্ভাবনাময় শান্তিপূর্ণ চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলাম। এটি কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ব্যবস্থার ওপর এক নজিরবিহীন আঘাত। এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা- সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন সিদ্ধান্তে ‘গভীর হতাশা’য় পড়ছেন নেতানিয়াহু।

 

 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট ও লেখক গিডিয়ন লেভি আল জাজিরাকে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত হওয়ার সিদ্ধান্তের জন্য ট্রাম্পের কয়েক সপ্তাহ অপেক্ষার পরামর্শে ‘গভীর হতাশা’য় পড়েছেন। তিনি বলেন, এই বাস্তবতায় দুই সপ্তাহ অনন্তকাল এবং যদি তিনি সত্যিই দুই সপ্তাহ বোঝাতে চান এবং এটি কোনো প্রতারণা না হয়, তাহলে মার্কিনদের এই যুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। কিন্তু নেতানিয়াহু চান, ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। লেভি আরও বলেন, দীর্ঘমেয়াদে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এবং তার আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে সফল হলেও, ইসরায়েলিরা নিজেদের আর নিরাপদ বোধ করবে না।

 

 

কোনো কিছুই সমাধান হবে না কারণ ইরান তার ক্ষমতা ফিরে পেতে পারে উল্লেখ করে গিডিয়ন লেভি বলেন, ইসরায়েলের অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে, যা এখনই শেষ হবে না, যেমন গাজা ইস্যু।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০