বাংলা সংবাদ ডেস্ক
৪ জানুয়ারী ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিবাসী বের করলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বন্ধ করবে হন্ডুরাস

যুক্তরাষ্ট্র থেকে যদি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদেরকে গণহারে বের করে দেন তাহলে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে দেশটি। কয়েক দশক আগে হন্ডুরাসে ওই সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল যুক্তরাষ্ট্র। বুধবার টেলিভিশন ও রেডিওতে দেয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট সিয়াওমারা ক্যাস্ত্রো।

 

যুক্তরাষ্ট্রে বসবাসকারী লাখ লাখ লাতিন আমেরিকার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানোর যে পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প, তার বিরুদ্ধে তিনিই প্রথম এমন কঠোর বাক্য প্রথম উচ্চারণ করলেন। এ ইস্যুতে এ মাসে আরও পরের দিকে পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক আহ্বান করেছেন মিস ক্যাস্ত্রো এবং মেক্কিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। মিস ক্যাস্ত্রো বলেন, আমাদের ভাইদের গণহারে বের করে দেয়ার ফলে যে শত্রুতার মুখোমুখি হচ্ছে তারা তার প্রেক্ষিতে আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের নীতির পরিবর্তন করবো। বিশেষ করে সামরিক ক্ষেত্রে।

 

তিনি বলেন, কয়েক দশক ধরে একটি সেন্টও পরিশোধ না করে তারা আমাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে হন্ডুরাসে তাদের অবস্থান হারানোর সব যৌক্তিক উপায় খোয়াবে। পরে তার পররাষ্ট্রমন্ত্রী এনরিক রেইনা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হন্ডুরাসের কয়েক দশকের চুক্তি আছে। কিন্তু হন্ডুরাসের কংগ্রেসের অনুমোদন ছাড়াই সেই চুক্তি স্থগিত করার ক্ষমতা রাখেন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ওই চুক্তির ফলে হন্ডুরাসে যুক্তরাষ্ট্র সোটো ক্যানো বিমানঘাঁটি নির্মাণ করার অনুমতি পায়। একই সঙ্গে সেখান থেকে মধ্য আমেরিকায় সবচেয়ে বড় সামরিক টাস্কফোর্স পরিচালনার সুযোগ পায় যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০