৬ অক্টোবর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“অভিবাসন-প্রত্যাশীদের কাছে সবচেয়ে ভয়াবহ স্থলপথ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত”

জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত হল অভিবাসনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল স্থলপথ।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংগঠন বা আইওএমের সর্বসাম্প্রতিক এক রিপোর্টে দেখা গেছে, বিপজ্জনক মরুভূমি পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারান।

তাদের তথ্য দেখাচ্ছে, ২০২২ সালে আমেরিকা জুড়ে ১৪৫৭ জন মৃত ও নিখোঁজ অভিবাসন-প্রত্যাশীর তথ্য নথিভুক্ত হয়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অঞ্চলেই ৬৮৬টি মৃত্যু ও নিরুদ্দেশের ঘটনা ঘটেছে।

মধ্য ও উত্তর আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল বিষয়ক আইওএমের আঞ্চলিক অধিকর্তা মাইকেল ক্লেইন সলোমন এই বিবৃতিতে বলেন, “এই তথ্য নিয়ে দেশগুলির শেষ পর্যন্ত করণীয় হল, অভিবাসনের নিরাপদ ও নিয়মিত যাত্রাপথ যাতে সহজলভ্য হয় তা নিশ্চিত করা।”

জাতিসংঘের এই সংস্থা জানিয়েছে, ২০১৪ সালে আইওএমের নিখোঁজ অভিবাসন-প্রত্যাশীদের প্রকল্প শুরু হওয়ার পর থেকে গোটা বিশ্বজুড়ে ২০২২ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর।

আইওএমের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ঘটা মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে সোনোরান ও চিহুয়াহুয়া মরুভূমিতে। এতে আরও বলা হয়েছে, প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি হওয়ার আশংকা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রদেশগুলি যেখানে মেক্সিকোর সীমান্তে রয়েছে সেখানকার স্থানীয় কর্মকর্তা ও মেক্সিকান অনুসন্ধান ও উদ্ধার সংস্থাগুলির কাছে অনেক তথ্য নেই।

১৯৯৮ সাল থেকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ৮ হাজারের বেশি অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু নথিভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত টহলদারি দল। অভিবাসীদের সমর্থকরা বলছেন , এই হিসেবটা সম্ভবত অনেক কম করে দেখানো হয়েছে।

ভিওএ যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের কাছে অভিবাসন-প্রত্যাশীদের মৃত্যুর সবচেয়ে হালনাগাদ তথ্য জানতে চেয়েছিল, কিন্তু ২০২৩ অর্থবর্ষে সেই সংখ্যাটা কত তা তারা জানায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০