বাংলা সংবাদ ডেস্ক,
৬ জানুয়ারী ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতি-বুদ্ধিমান এআই আসতে বিলম্ব, বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা 

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চূড়ান্ত বিকাশ মানবসভ্যতার জন্য হুমকি হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। তবে এআইয়ের অতি বুদ্ধিমান বা ‘সুপার ইন্টেলিজেন্স’ পর্যায়ে পৌঁছাতে আগের ধারণার চেয়ে আরও বেশি সময় লাগবে বলে নতুন করে জানিয়েছেন শীর্ষ এআই গবেষক ড্যানিয়েল কোকোটাজলো।

 

 

 

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সাবেক এই কর্মী আগে ধারণা দিয়েছিলেনঅনিয়ন্ত্রিত এআই উন্নয়নের ফলে ২০২৭ সালের মধ্যেই এমন এক স্বয়ংক্রিয় ও অতিবুদ্ধিমান সিস্টেম তৈরি হতে পারেযা মানবজাতির জন্য বড় ঝুঁকি তৈরি করবে। ‘এআই ২০২৭’ শীর্ষক ওই সময়সীমা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কও সৃষ্টি হয় 

 

 

তবে সাম্প্রতিক হালনাগাদ পূর্বাভাসে কোকোটাজলো ও তাঁর সহ-লেখকেরা সময়সীমা সংশোধন করেছেন তাঁদের মতেএআই সিস্টেমের স্বয়ংক্রিয় কোডিং সক্ষমতা এবং নিজের সক্ষমতা নিজেই বাড়িয়ে তোলার পর্যায় অর্জন করতে

 আরও সময় লাগবে। নতুন বিশ্লেষণ অনুযায়ী, ২০২৭ সালের পরিবর্তে ২০৩০-এর দশকের শুরুর দিকে সুপার ইন্টেলিজেন্সের আবির্ভাবের সম্ভাবনা বেশিযার একটি সম্ভাব্য সময় হিসেবে ২০৩৪ সালকে সামনে আনা হয়েছে 

 

 

এই পূর্বাভাস যেমন কিছু মহলে সমর্থন পেয়েছেতেমনি তীব্র সমালোচনাও তৈরি করেছে। গত মে মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে উদ্বেগের কথা বলেন। অন্যদিকে নিউইয়র্ক ইউনিভার্সিটির নিউরোসায়েন্স 

বিভাগের ইমেরিটাস অধ্যাপক গ্যারি মার্কাস এ তত্ত্বকে ‘কাল্পনিক কাজ’ বলে মন্তব্য করেন 

 

 

এআই গবেষণায় মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার সমপর্যায়ের প্রযুক্তি—‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই)—কবে বাস্তবে আসবেতা নির্ধারণ এখন এআই নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলোর নিয়মিত আলোচনার 

বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে চ্যাটজিপিটি বাজারে আসার পর এই সময়সীমা নিয়ে জল্পনা আরও জোরালো হয়। অনেক বিশেষজ্ঞ মনে করছেনআগামী কয়েক দশক বা এমনকি কয়েক বছরের মধ্যেই এজিআই দেখা দিতে পারে

 

 

তবে কোকোটাজলো ও তাঁর দলের সাম্প্রতিক বিশ্লেষণে এজিআইয়ের দ্রুত আবির্ভাব নিয়ে সংশয়ের ইঙ্গিত মিলছে ইন্টারন্যাশনাল এআই সেফটি রিপোর্টের অন্যতম লেখক ও এআই ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ম্যালকম মারে বলেনগত এক বছরে অনেক গবেষকই তাঁদের পূর্বাভাস পিছিয়ে দিয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেনএআইয়ের কর্মক্ষমতা অনেক সময়ই প্রত্যাশার তুলনায় বেশি অসামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০