চীনের প্রকাশনা সমিতি ও চীনের বই প্রকাশনা শিল্প সমিতির যৌথ উদ্যোগে, ৩৫তম বেইজিং বই অর্ডার মেলা চলতি বছরের ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চীনের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সোমবার মেলার প্রস্তুতিমূলক কর্মকাণ্ডসংশ্লিষ্ট সম্মেলন থেকে জানা গেছে, মেলা উপলক্ষ্যে প্রকাশনা খাতের উন্নয়ন প্রবণতা ও বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে।
মেলার সাংগঠনিক কমিটির প্রধান সম্মেলনে বলেন, মেলায় চীনের প্রকাশনা শিল্পে অর্জিত উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরা হবে।
পাশাপাশি, মেলায় প্রকাশনাসংশ্লিষ্ট নতুন প্রযুক্তির সঙ্গেও দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
আরোও পড়ুনঃ বিধিনিষেধ চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি থামাতে পারবে না: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
মন্তব্য করুন