আসন্ন হ্যামট্রামিক সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী রেজাউল চৌধুরীর আয়োজনে গত ৬ জুন কেনেথ স্ট্রিটের আলাদিন রেস্টুরেন্টে এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয় , অবস্থিত।
অনুষ্ঠানে রেজাউল চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আদম আল-হারবি এবং কমিউনিটির সক্রিয় সদস্য মোহিত মাহমুদ। অনুষ্ঠানে তারা সবাই কমিউনিটির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। রেজাউল চৌধুরী তাঁর বক্তব্যে হ্যামট্রামিকের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনার কথা বলেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তিনি কমিউনিটির উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং মানুষের পাশে থাকবেন। তিনি জানান, কমিউনিটির কল্যাণেই তাঁর এই উদ্যোগ ও অংশগ্রহণ।
বক্তব্য পর্ব শেষে অতিথিদের জন্য এক সংক্ষিপ্ত নৈশভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং অংশগ্রহণকারীরা এই ধরণের আয়োজনকে সাধুবাদ জানান।
মন্তব্য করুন