
অনেকে হিরোকে জিরো বানাতে চেষ্টা করে। কিন্তু হিরোকে কেউ জিরো বানাতে পারেনি।ভবিষ্যতেও পারবেনা।
বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশগ্রহণে হাইকোর্ট থেকে আদেশ পাওয়ার পর মঙ্গলবার (১৭ জানুয়ারি) এমন মন্তব্য করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে কি করবেন, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আইনগতভাবে এগোচ্ছি। ওনারা আপিল বিভাগে গেলে আমরাও সেখানে যাবো।
এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের প্রার্থীতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার প্রার্থীতা ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘গত কয়েকদিন আগে মাহিয়া মাহি নির্বাচনে দাঁড়াতে চেয়েছিল। এর আগে মাশরাফি দাঁড়িয়েছিল, মমতাজ দাঁড়িয়েছিল। আপনারা যে ভোটে দাঁড়িয়েছেন, আপনারা গান গেয়েছেন, ক্রিকেট খেলেছেন, অভিনয় করেছেন, আপনাদের কী যোগ্যতা আছে নির্বাচন করবেন?’
তিনি আরও বলেন, ‘আমার নাম হলো হিরো। সব করেছি হিরিগিরি করে। অনেকে হিরোকে জিরো বানাতে চেষ্টা করে। কিন্তু হিরোকে কেউ জিরো বানাতে পারেনি। আমি দুটি আসন থেকেই ভোট করব।’
হিরোকে কেউ জিরো বানাতে পারেনি: হিরো আলম
মন্তব্য করুন