১৫ জানুয়ারী ২০২৪, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হজ নিবন্ধনে মিলছে না কাঙ্ক্ষিত সাড়া কমতে পারে খরচ

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ অনুবিভাগ) ড. মো. মঞ্জুরুল হক বলেন দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাড়া না মেলায় আবারো বাড়ানো হয়েছে মেয়াদ। তবে কত দিন থাকবে তার কোনো নির্দিষ্ট সময় এখনো জানাযায়নি। তবে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন আরও এক মাস বাড়তে পারে নিবন্ধনের সময়। এই বছর বাংলাদেশ এক লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ এইবছর হজ করতে পারবেন। কিন্তু এই বছর এখনপর্যন্ত মাত্র ৩৬ হাজার ৪৩৪ জন নিবন্ধন করেছেন ১৪ জানুয়ারি পর্যন্ত। সেই হিসেবে ৯০ হাজার ৭৬৪টি সিট ফখা রয়েছে এখনো।

নিবন্ধনের পরিমান কম হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ধর্র্ম মন্ত্রলায়ের এক কর্মকর্তা বলেন গত বছরের তুলনায় এইবছর অনেক আগেই শুরু হয়েছে। সৌদি সরকার হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনায় হজ চুক্তির আগেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। যার ফলে নিবন্ধেনের তথ্য অনেকে জানেনও না। গত বছর শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু এইবার নভেম্বর মাসে শুরু করতে হচ্ছে । এছাড়াও নির্বাচন ও ছিল একটি বড় কারণ। এখন আশা করা হচ্ছে এর সংখ্যা বাড়বে।

অন্যদিকে, হজ এজেন্সিগুলোর মালিকরা বলছেন দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দা হলো এর অন্যতম কারণ। মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। তার পরেও আশা করা যাচ্ছে হজে যেতে ইচ্ছুকরা আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করবেন।

এদিকে হজ প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান। এ ব্যাপারে তিনি বলেন সরকারের নির্ধারিত  সাধারণ হজ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ আর বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত এবং একটি ফরজ ইবাদতের এরকম মূল্য নির্ধারণ করা বাধা সৃষ্টির নামান্তর।

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১০

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১১

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১২

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৩

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৫

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৬

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৭

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৮

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৯

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০