ইশতিয়াক রুপু
২ এপ্রিল ২০২৫, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বল্প আয়কারী বাড়ির মালিকদের আর্থিক সহায়তা

ডেট্রয়েট এলাকার বাসযোগ্য বাড়িগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামত করা ব্যয়সাপেক্ষ বিষয়। কারণ, এলাকার মোট বসতবাড়ির ৯৫% প্রায় ৭০ বছর পূর্বে নির্মিত। ২০২১ সালের এক পরিসংখ্যানে জানা যায়, ডেট্রয়েট এলাকায় আনুমানিক ৩৭,৩৬০টি বসতবাড়ি বাসযোগ্য নয়।

 

বাড়িগুলোর বৈদ্যুতিক ব্যবস্থা বেহাল। এছাড়া শৌচাগার ও রান্নাঘরে জল সরবরাহের ঘাটতি রয়েছে, এবং হিটিং সিস্টেম নেই বললেই চলে। এই পরিস্থিতিতে স্বল্প আয়ের বাড়ির মালিকদের নিজ বসতবাড়ি রক্ষণাবেক্ষণে সহায়তা করতে এগিয়ে এসেছে গিলবার্ট ফ্যামিলি ফাউন্ডেশন। তাদের আর্থিক সহায়তায় ২০২২ সাল থেকে কাজ করছে “ডেট্রয়েট হোম রিপেয়ার ফান্ড” (সংক্ষেপে DHRF)। এখন পর্যন্ত ডেট্রয়েট এলাকায় স্বল্প আয়ের ১,০০০ ঘরের মালিকদের বাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামতে ব্যয় করা হয়েছে ২০ মিলিয়ন ডলার। পুরো বসতবাড়ির পুনঃমেরামতের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী প্রোগ্রামও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

ডারনেল অ্যাডামস, যিনি মিশিগান কমিউনিটি ইনিশিয়েটিভ কাউন্সিল ও গিলবার্ট ফ্যামিলি ফাউন্ডেশনের সঙ্গে বহুদিন ধরে জড়িত, তিনি জানান—ডেট্রয়েট নগরীর অনুপযুক্ত বসতবাড়িগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য ২ বিলিয়ন ডলার প্রয়োজন। ফাউন্ডেশনের সহায়তা কার্যক্রম চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১,২৫,০০০ (সোয়া লক্ষ) ফোন কলের মাধ্যমে আর্থিক সহায়তার অনুরোধ আসে। সামগ্রিক তথ্য বিবেচনা করে এখন পর্যন্ত ৪০০ ঘরের মালিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তাদের বসতবাড়ি বাসযোগ্য করা যায়।

 

এই কর্মসূচির আওতায় অবসরপ্রাপ্ত লরেন্স সুইট (৭৫)-এর বাড়ির ত্রুটিপূর্ণ ছাদ, বিকল বিদ্যুৎ ব্যবস্থা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বেইসমেন্ট মেরামত করা হয়। বৃদ্ধা সুইট আবেগাপ্লুত হয়ে বলেন—
“ফাউন্ডেশনের সহায়তা না পেলে আমি নিজ বাড়িতে বসবাস করতে পারতাম না। ধন্যবাদ কর্তৃপক্ষকে।”

 

ডেট্রয়েট নগরীর মেয়র মাইক ডুগান জানান, ফাউন্ডেশনের এই উদ্যোগের আওতা ও আর্থিক সহায়তার পরিধি আরও দ্রুত বৃদ্ধি করা হবে। বসবাসের অযোগ্য এমন বাড়ির স্বল্পআয়ের মালিকদের “ডেট্রয়েট হাউজিং রিসোর্স হেল্পলাইন”-এর ৮৬৬-৩১৩-২৫২০ নম্বরে ফোন করে যোগাযোগ করার পরামর্শ দেন মেয়র ডুগান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১০

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১১

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১২

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৩

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১৪

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৫

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৬

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৭

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৮

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৯

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

২০