বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক পর্যায়ে মেধা যাচাই পরীক্ষা স্থগিত এক মাস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষা ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) রুলসহ এ আদেশ দেন।

 

 

 

এ-সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১১ নভেম্বর স্মারকের (১৯ নভেম্বর স্বাক্ষরিত) কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর ওই রিটটি করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। আদেশের বিষয়টি জানিয়ে তিনি আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন। ফলে পরীক্ষা হচ্ছে না। শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে, যা হাইকোর্টের গত ৩ নভেম্বর দেওয়া রায়ের লঙ্ঘন।’

 

 

 

এর আগে শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায়। ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৩ নভেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই সিদ্ধান্ত (গত ১৭ জুলাই) বাতিল ঘোষণা করেন। পাশাপাশি ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরিচালনা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে বলা হয়। এ লক্ষ্যে ১৫ দিনের মধ্যে চিঠি ইস্যু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। এই রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু আপিল করে। লিভ টু আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

 

 

 

 

 

এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১১ নভেম্বর উল্লেখ করে, ওই স্মারক (১৯ নভেম্বর ২০২৫ স্বাক্ষরিত) প্রকাশ করে বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবী নিয়াজ মোর্শেদ। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে তারিখ ছিল, সেই তারিখ ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বাদ দিতে চতুরতার সঙ্গে এ ক্ষেত্রে শুধু পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০