বাংলা সংবাদ ডেস্ক
২৩ জুন ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তান বড় হোক ভদ্রভাবে— বিরাট ও আনুশকার স্পষ্ট বার্তা

দুজনেই বড় তারকা। স্বাভাবিকভাবেই তাঁদের জীবনের সবকিছু নিয়েই সাধারণ্যে একটা বাড়তি আগ্রহ থাকে। তবে নিজেরা প্রচারের আলোতে থাকলেও আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি তা থেকে দূরে রাখছেন সন্তানদের। পারতপক্ষে তাঁদের জনসম্মুখে খুব একটা আনেন না। বড় করতে চাইছেন অন্য সব বাচ্চাদের মতোই।

 

৪ বছর বয়সী মেয়ে ভামিকা ও ১৫ মাস বয়সী ছেলে আকায়কে কীভাবে বড় করছেন, সেই গল্প এবার সামনে এনেছেন আনুশকা। পেশাদার জীবন, সামনে কীভাবে সন্তানদের দেখাশোনা করেন, তা জানিয়েছেন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে। আনুশকা বলেছেন, তিনি এমন সন্তান গড়ে তুলতে চান, যেন তারা মানুষকে সম্মান করে। আনুশকা বলেছেন, ‘(সন্তান) বড় করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেভাবে তা করবেন, তারা তেমনভাবে দুনিয়াটাকে দেখবে। আমি খুবই প্রগতিশীল এক পরিবার থেকে এসেছি। আমাদের পরিবারে মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা—আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সন্তানেরা যেন মানুষকে সম্মান করে। আপনাকে তা গড়ে দিতে হবে। আমরা চাই না আমাদের সন্তানেরা বখে যাক।’

 

ক্রিকেট নিয়ে সারা বছরই ব্যস্ত থাকতে হয়েছে কোহলিকে। এখন যদিও ওয়ানডে ছাড়া বাকি দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন। আনুশকারও পেশাদারি জীবনে ব্যস্ততা কম নয়—বছর কয়েক আগেও বলিউডের সবচেয়ে ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন। এখন যদিও নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন। কীভাবে সন্তান পালনের এই দায়িত্ব ভাগাভাগি করেন? এই প্রশ্নের উত্তরে আনুশকা বলেন, ‘আমরা কখনো এটাকে আলাদা করে বাবা কিংবা মায়ের দায়িত্ব হিসেবে দেখি না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানেরা একটা ভারসাম্যের মধ্য দিয়ে বেড়ে উঠছে কি না, সেটি। এখানে দায়িত্ব ভাগ করে নেওয়ার বিষয় আছে। আমি প্রাথমিক যত্নটা নেই, বিশেষত, প্রথম কয়েক বছর—এটাই বাস্তবতা।’

 

এরপর দুজনের পেশাদারি জীবনের ভিন্নতার কথাও বলেছেন আনুশকা, ‘আমার তো স্বাধীন পেশা, আমি এই সিদ্ধান্তটা নিতে পারি কখন কাজ করব—বছরে একটা সিনেমা করব না দুইটা। বিরাটকে সারা বছর খেলতে হয়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো পরিবার হিসেবে আমরা যে সময়টা একসঙ্গে কাটাচ্ছি।’ সন্তানদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখেন আনুশকা ও বিরাট। এখন পর্যন্ত তাঁরা সন্তানদের মুখ দেখা যায়, এমন কোনো ছবি দেননি।

 

২০২২ সালে ভামিকাকে নিয়ে খেলা দেখতে গেলে তখন একটি ছবি ছড়িয়ে পড়ে। তবে এ নিয়ে বরাবরই সতর্ক থাকেন আনুশকা ও বিরাট। ছবি না দেওয়া নিয়ে আনুশকা বলেছেন, ‘আমরা এটা নিয়ে অনেক ভেবেছি— অবশ্যই চাই না আমাদের সন্তানেরা মানুষের চোখের সামনে বেড়ে উঠুক, সন্তানদের সামাজিক মাধ্যমে আনার কোনো পরিকল্পনাও আমাদের নেই। আমার মনে হয় এই সিদ্ধান্তটা তাদেরই নেওয়া উচিত। কোনো বাচ্চারই আরেকজনের চেয়ে বিশেষ হওয়া উচিত না। কাজটা কঠিন হবে, তবে এভাবেই তাদের বড় করতে চাইছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০