১৮ এপ্রিল ২০২৩, ৩:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাইলাতুল কদরে কী আমল করবেন?

ছবিঃ সংগৃহীত

লাইলাতুল কদর মহান আল্লাহর এক অফুরন্ত দান। নৈকট্য অর্জনের এক পবিত্র রজনী। পাপ মোচন এবং কল্যাণ প্রাপ্তির এক অনন্য মাধ্যম।

মুমিন বান্দার সঙ্গে ফেরেশতাদের সাক্ষাত লাভের এক পবিত্র মুহূর্ত। নেকী অর্জনের এক পরম সুযোগ। এক রাতেই অর্জিত হয় হাজার মাসের ইবাদতের সওয়াব। এ রাতকে ঘিরেই সৃষ্টি হয় আসমানবাসীদের মাঝে আনন্দের আবহ।

এ ধরায় অবতীর্ণ হন জিবরাঈল (আ.) তার কাফেলা সহ। মুসাফাহা করেন ইবাদতগুজার প্রত্যেক বান্দার সঙ্গে। সৃষ্টি হয় দয়ার সাগরে ঢেউয়ের। বর্ষিত হয় রহমতের বারি সুবহে সাদিক পর্যন্ত।

ইরশাদ হচ্ছে: কদর রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রজনীতে ফেরেশতারা ও রুহ (জিবরীল আ.) অবতরণ করেন (এই পৃথিবীতে)। তাদের রবের হুকুমে প্রত্যেক ভালো এবং কল্যাণকর বিষয় নিয়ে। শান্তিই- শান্তি সেই রজনী সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত। (সুরা কদর ৩-৫)

নবীজি (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও ইহতিসাবের সঙ্গে তথা আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার পক্ষ থেকে সওয়াব প্রাপ্তির প্রত্যাশায় রোজা রাখবে তার পূর্বের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও ইহতিসাবের সঙ্গে কিয়াম (ইবাদত-বন্দেগি) করবে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে৷ (বুখারি, হাদিস নং-২০১৪)

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রমজান এলে রাসুল (সা.) বলতেন: এই মাস তোমাদের নিকট উপস্থিত হয়েছে। এতে একটি রজনী রয়েছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত থাকল সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হল। আর কেবল হতভাগাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে৷ (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং -১৬৪৪, সুনানে নাসাঈ, হাদিস নং – ২১০৬)

রমজানের কোন তারিখে এই রজনী?

কুরআন-হাদিসে এর সুনির্দিষ্ট তারিখ বলা হয়নি। তবে রমজানের শেষ দশকে বিশেষকরে শেষ দশকের বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনাই বেশি।

এমনকি উবাই ইবনে কাব (রা.) সহ একাধিক সাহাবী ও তাবেয়ী থেকে ২৭তম তারিখে হওয়ার কথাও বর্ণিত হয়েছে।

তাই রমজানের শেষ দশকের প্রত্যকটি রাতকেই গনিমত মনে করে বেশি বেশি ইবাদত- বন্দেগি করা উচিত।

রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ কর। (সহিহ বুখারি, হাদিস নং-২০২০)

আরেক রেওয়াতে এসেছে, তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলোতে কদর রজনী অন্বেষণ কর। (সহিহ বুখারী, হাদিস নং-২০১৬)

লাইলাতুল কদরে কি দোয়া করবেন?

এ রজনীতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবে। রহমত,বরকত ও কল্যাণ চাইবে। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের প্রার্থনা করবে।

আম্মাজান হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, আমি নবিজীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলুল্লাহ! আমি যদি জানতে পারি আজ লাইলাতুল কদর তাহলে আমি কী দোয়া করব? নবিজি বললেন: তুমি বলবে  اللهم إنك عفو تحب العفو فاعف عني

(আল্লাহুম্মা ইন্নাকা আফুউ্য়ুন তুহিব্বুল আফওয়া ফাদফু আন্নী) অর্থাৎ, হে আল্লাহ! আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। (জামে তিরমিযী, হাদিস নং-৩৫১৩)

কিভাবে এ রাত কাটাব?

তাসবিহ- তাহলিল, জিকির, তাওবা- ইস্তেগফার, দোয়া- দরূদ, কুরআন তেলাওয়াত করবে এবং অধিক পরিমাণ নফল নামাজ পড়বে। বিশেষকরে সালাতুত তাসবীহ পড়ার চেষ্টা করবে।

নিজের, পরিবার- পরিজন, আত্মীয় – স্বজন চাই জীবিত হোক বা মৃত হোক এবং গোটা মুসলিম উম্মাহর জন্য দোয়া করবে।

এ রাতে বিশেষ নিয়মে নামাজ পড়ার কি কোন নিয়ম আছে?

নির্দিষ্ট কিছু সুরা দ্বারা বিশেষ নিয়মে নামাজ পড়া যা সাধারণ মানুষের মাঝে প্রসিদ্ধ আছে, শরীয়তে এর কোন ভিত্তি নেই৷ বরং অন্যান্য সময়ে নফল পড়ার মত এ রাতেও নফল পড়বে৷ হ্যাঁ, যাদের পক্ষে সম্ভব হবে তারা বড় বড় সুরা দিয়ে দীর্ঘ সময় কেয়াম, লম্বা রুকু এবং দীর্ঘ সময় সেজদা করে নামাজ পড়তে পারেন৷

আল্লাহ তায়ালা সকলকেই যথাযথভাবে এ রাতের কদর করার তাওফিক দান করুন। আমিন।

লেখক: মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া, ঢাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

তাহাজ্জুদ নামাজ নবীজি (সা.) এর অতি প্রিয় আমল

জাকাত কারা পাবেন আর কারা পাবেন না?

তুরস্কে নিরাপত্তা শঙ্কা, নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

১০

রমজানে যেভাবে কাটত নবীজির দিনকাল

১১

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

১২

দাপুটে পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

১৩

বাঙালি কমিউনিটির বিস্তার, সাফল্য এবং সমন্বয়ের চ্যালেঞ্জ সংগঠন বাড়ছে, ঐক্য কি বাড়ছে?

১৪

নতুন অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ডেট্রয়েটের বাংলাটাউন

১৫

মিশিগানে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

১৬

শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

১৭

‘শিগগিরই কিউবার পতন’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

১৮

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

১৯

উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক: স্টেট ডিপার্টমেন্ট

২০