বাংলা সংবাদ ডেস্ক
২৩ জুন ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রুকাইয়া জাহান চমক: আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি

হঠাৎ করেই ফেসবুকে নিজের বাগদানের ছবি প্রকাশ করে সবাইকে চমকে দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে কবে বাগদান হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি। বাগদানের পরই হবু বর আজমান নাসিরেরকে নিয়ে শ্রীলঙ্কায় উড়াল দেন তিনি।

সেখান থেকে ফিরে ঘরোয়া আয়োজনে গত ২১ জুন বিয়ে করেন চমক-নাসির। বিয়ের খবর প্রকাশের পর শুভকামনা যেমন পেয়েছেন, তেমনি নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকারও হয়েছেন চমক।

তবে এসব নেতিবাচক মন্তব্য দেখে চুপ থাকেননি তিনিও। কড়া জবাবের মাধ্যমে রীতিমতো ধুয়ে দিয়েছেন নেটিজেনদের। এক ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া চমকের সেসব কথার প্রশংসা করেছেন শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই বলেছেন, একদম উচিত জবাব হয়েছে।

স্বামীকে নিয়ে অবসর যাপনের জন্য শ্রীলঙ্কায় গিয়ে সেখান থেকে আনন্দময় নানা মুহূর্ত নিজের ফেসবুকে শেয়ার করেন। মূলত এরপরেই নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে।

চমককে আক্রমণ করে একজন লিখেছেন, জামাইয়ের টাকায় জীবন উপভোগ। এই মন্তব্যের জবাবে অভিনেত্রী লেখেন, আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি। মানুষের সম্পর্কে না জেনে কথা না বলাই ভালো।

আরেক নেটিজেনের উদ্দেশে চমক লেখেন, আমাদের নিয়ে সময় নষ্ট না করে নিজেদের ঈদ উপভোগ করুন। তারপরও থেমে নেই সমালোচনা। একের পর এক নেতিবাচক মন্তব্য করেই যাচ্ছেন তারা।

শ্রীলঙ্কা থেকে পোস্ট করা ভিডিও বার্তায় স্বামীকে নিয়ে চমক বলেছেন, আমি রাজকুমারকে বিয়ে করছি নাকি রাজাকে বিয়ে করছি, রাস্তার ফকিরকে বিয়ে করছি, নাকি একজন খারাপ মানুষ বা ভালো মানুষকে বিয়ে করছি এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না। সংসারটা তো আমি করব, তাই আমার সংসার আমাকেই করতে দিন।’

চমকের স্বামী নাসির পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। চলতি বছরের এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তার স্বামীকে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি। আরটিভি

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১০

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

১১

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১২

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১৩

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১৪

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৫

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৬

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৭

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৮

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৯

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

২০