২৭ মার্চ ২০২৩, ২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে ওমরাহ পালন নিয়ে সৌদির নতুন নির্দেশনা

ছবি সংগৃহীত

পবিত্র রমজানে ওমরা পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। রমজানে ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় পাড়ি জমিয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম।ফলে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে তৈরি হয়েছে ওমরাহযাত্রী ও মুসল্লিদের উপচে পড়া ভিড়। তাই এক বিবৃতিতে এই নির্দেশনা দেয় হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, ‘নুসুক’ অ্যাপের সাহায্যে ওমরাহ পালনের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে। নির্ধারিত তারিখে অ্যাপয়েন্টমেন্ট না পেলে অন্য তারিখে তা খুঁজতে বলা হয়। রমজান মাসে একবারই ওমরাহ পালন করা যাবে। একবারের বেশি ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। সব মুসল্লি যেন সহজে ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালনের সুযোগ পান মূলত সে কারণেই এই নির্দেশনা দেওয়া হয়।

মসজিদুল হারামে আসা-যাওয়াকে আরো সহজ করতে বাস চলাচলের ১৭টি পথ চালু করা হয়। মুসল্লিদের জন্য বাংলাসহ বিভিন্ন ভাষায় দেড় লাখের বেশি কোরআন অনুবাদ কপি সরবরাহ, বাংলাসহ ১০ ভাষায় জুমার খুতবার তাত্ক্ষণিক অনুবাদের ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য জেনারেল প্রেসিডেন্সির তথ্যমতে, রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ১৭ জন মুসল্লি। নামাজে অংশ নিতে মসজিদের ছাদসহ সুবিস্তৃত প্রাঙ্গণ ও আশপাশ ছিল মুসল্লিদের পদচারণে মুখরিত।

সূত্র : হারামাইন ওয়েবসাইট

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০