গত (২৮ ডিসেম্বর )উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করা হলে ,সেদিন থেকে যাত্রা শুরু হয়। শেষ পাচঁদিনে মেট্রোরেল থেকে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মোমবার (২ জানুয়ারি ) রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল।
এদিকে, সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৩ জানুয়ারি) মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ থাকবে। ডিএমটিসিএল সূত্র জানায়, প্রথম সপ্তাহে (পাঁচ দিন) মেট্রোরেলের ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও চার হাজার ৮০৪ টিএমআরটি পাস বিক্রি হয়েছে। সে হিসাবে আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।
ডিএমটিসিএল আরো জানায়, পঞ্চম দিন অর্থাৎ ২ জানুয়ারি (সোমবার) ৭ হাজার ৬৩৫টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) এবং ১ হাজার ৬৩টি এমআরটি পাস বিক্রি করা হয়েছে। এসব থেকে আয় হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা।
চতুর্থ দিন অর্থাৎ ১ জানুয়ারি (রোববার) ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এছাড়া ৩১ ডিসেম্বর (শনিবার) টিকিট বিক্রি হয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার।
৩০ ডিসেম্বর ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার এবং প্রথম দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার টিকিট বিক্রি হয়।
প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট চার ঘণ্টা চালচ্ছে মেট্রোরেল।
মন্তব্য করুন