শফিক রহমান
১৫ জুলাই ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন বেলাইলেন পার্কে অনুষ্ঠিত। অনুষ্ঠানের শুরুতেই সোসাইটির সকল নেতৃবৃন্দ ও আগত অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান সোসাইটির নেতৃবৃন্দ। দিনব্যাপী আয়োজনমালায় পুরুষ, মহিলা, শিশু-কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল। এছাড়া আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

 

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাইম টেলিভিশন নিউইয়র্ক-এর সিইও বিশিষ্ট সাংবাদিক আবু তাহের। সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুক আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা আওলাদ আলী, মাহবুবুর রহমান, আবদুর রশিদ, মুজিব আহমদ মনির ও মোশাহিদ আলী ।

 

 

বক্তারা বলেন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান ইউএসএ দীর্ঘদিন ধরে মিশিগানে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক সভাপতি ময়নুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অপুসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাপনী পর্বে র‍্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং অতিথিবৃন্দ।

 

শেষাংশে সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলাম শামীম বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সকলের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সোসাইটির সকল নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১১

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১২

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৩

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৪

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৫

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৬

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৭

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৮

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৯

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

২০