বাংলা সংবাদ ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় সূচনা বক্তব্যের জন্য ১৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।

 

 

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ বুধবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশে ট্রাইব্যুনাল বলেছেন, এ দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যাপ্ত কারণ রয়েছে।

 

 

আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক। জুনাইদ আহ্‌মেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তিনি স্বীকার করেন কি না, ট্রাইব্যুনাল জানতে চাইলে পলক বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। তিনি নির্দোষ।

 

 

জয় ও পলকের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ হলো, জয়ের নির্দেশ, অনুমোদন ও জ্ঞাতসারে ২০২৪ সালের ১৪ জুলাই দিবাগত রাতে পলক তিনটি উসকানিমূলক ফেসবুক স্ট্যাটাস দেন। এর কারণে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ, ছাত্রলীগসহ আওয়ামী সশস্ত্র ক্যাডার বাহিনী আক্রমণ শুরু করে, যা ওই বছরের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকে। এতে সারা দেশে ১ হাজার ৪০০ জনের বেশি আন্দোলনকারী হত্যার শিকার হন।

 

 

দ্বিতীয় অভিযোগ হলো, জয় ও পলকের নির্দেশে ও জ্ঞাতসারে বাড্ডা, রামপুরা, খিলগাঁও ও হাতিরঝিল থানা এলাকায় ২০২৪ সালের ১৯ জুলাই ২৬ জনকে গুলি করে হত্যা এবং বহুসংখ্যক ছাত্র-জনতাকে আহত করার ঘটনা ঘটেছে।

 

 

তৃতীয় অভিযোগ হলো, জয় ও পলকের অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডাররা ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় ছয় বছরের শিশু জাবির ইব্রাহীমসহ ৩২ জনকে হত্যা করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০