বাংলা সংবাদ ডেস্ক,
৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর নিজের অন্যতম প্রধান রাজনৈতিক নীতি থেকে একধাপ পিছিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন যে তার প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘বেশি কঠোর’ ছিল। 

 

রোববার সন্ধ্যায় প্রচারিত সিবিএস নিউজের জনপ্রিয় ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবৈধ সীমান্ত পারাপার নাটকীয়ভাবে বন্ধ করার জন্য তিনি নিজেকে ‘এ প্লাস’ পাওয়ার যোগ্য মনে করেন; তবে গণহারে অভিবাসী বিতাড়নের কারণে তিনি রাজনৈতিকভাবে ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।তবে প্রেসিডেন্টের এই স্বীকারোক্তির বিপরীতে তার স্বরাষ্ট্র দপ্তর (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) এখনো দাবি করে যাচ্ছে যে তারা এই কঠোর অভিযান থেকে একচুলও পিছিয়ে আসছে না।

 

নির্বাচনের দিনের বুথফেরত জরিপে দেখা গেছে, অর্থনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের পর ভোটারদের জন্য তৃতীয় প্রধান গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অভিবাসন। এমনকি টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে কট্টর রক্ষণশীল অঙ্গরাজ্যেও ল্যাটিনো ভোটাররা ডেমোক্র্যাটদের পক্ষে ঝুঁকে পড়ায় কংগ্রেসে দলটির ঐতিহাসিক ভূমিধস বিজয় নিশ্চিত হয়েছে।প্রেসিডেন্ট ট্রাম্প সিক্সটি মিনিটসকে বলেন, রোববারের মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুটি রিপাবলিকানদের ‘একই সাথে সাহায্য করেছে আবার ক্ষতিও করেছে।’

 

তিনি বলেন, ‘সীমান্ত পুরোপুরি বন্ধ করার জন্য আমি মনে করি আমি এ প্লাস পাওয়ার যোগ্য।’ তিনি আরও যোগ করেন, ‘খারাপ লোকদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমি অত্যন্ত উচ্চ নম্বর পাব।’ট্রাম্প অকপটে স্বীকার করে বলেন, ‘কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ আমরা এমন বহু মানুষকেও ধরেছি যাদের ভালো চাকরি ছিল এবং তাদের একমাত্র অপরাধ বা আইন ভঙ্গ করার বিষয় ছিল যে তারা অবৈধভাবে দেশে এসেছিল। আমি মনে করি এটি বেশি কঠোর হয়ে গিয়েছিল।’

 

কংগ্রেসে বিজয়ী হওয়া ডেমোক্র্যাটদের সঙ্গে বসে ‘অভিবাসন নিয়ে কিছু করার’ আগ্রহও প্রকাশ করেন ট্রাম্প; যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত রূপরেখা দেননি তিনি। অথচ ঠিক এক বছর আগে একই অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দম্ভভরে বলেছিলেন যে তার প্রশাসনের অভিবাসন অভিযান ‘যথেষ্ট দূর পর্যন্ত এগোতে পারেনি।’রোববার দেওয়া ট্রাম্পের এই সুর নরম করা বক্তব্যটি মূলত হোয়াইট হাউস ও ডিএইচএস-এর অফিশিয়াল অবস্থানের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের এক নারী মুখপাত্র বলেছিলেন, ‘যেসব অপরাধী অবৈধ অনুপ্রবেশকারী আমাদের সমাজে ত্রাস সৃষ্টি করছে, তাদের গ্রেপ্তার ও বিতাড়নের তৎপরতা বিন্দুমাত্র কমাবে না প্রশাসন।’

 

একই সুরে ডিএইচএসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কোনোভাবেই পিছু হটছে না বা তাদের গতি কমাচ্ছে না।’তবে মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাদের অভিবাসন কৌশল পর্যালোচনার পক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল নিয়ে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স লেখেন, ‘আমি আইন প্রয়োগ পদ্ধতির পরিবর্তনের বিষয়ে ইতিবাচক—যেমন যারা অবৈধ শ্রমিক নিয়োগ করে সেই সব ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বেশি নজর দেওয়া যেতে পারে।’

 

তবে এই বক্তব্যের মধ্যেও গত শুক্রবার অভিবাসনবিরোধী কট্টরপন্থি হিসেবে পরিচিত দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে পদোন্নতি দেন ট্রাম্প; যা প্রশাসনের ভেতর এখনো কোনো বড় ছাড় না দেওয়ার ইঙ্গিতই বহন করে। মিলারকে ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদের কট্টর অভিবাসন নীতির মূল রূপকার হিসেবে দেখা হয়।আইস-এর সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের দৈনিক প্রায় ২ হাজার ৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা পূরণ করতে বলা হয়েছিল; যা আগের দৈনিক ২ হাজার জনের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।চলতি বছর দেশজুড়ে চলা অভিবাসনবিরোধী এসব সাঁড়াশি অভিযানের বিরুদ্ধে শিকাগো, মিনিয়াপোলিস এবং লস অ্যাঞ্জেলেসের মতো বড় বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়। মিনিয়াপোলিসে অভিবাসন এজেন্টদের গুলিতে রেনি গুড এবং অ্যালেক্স প্রেত্তি নামের দুই মার্কিন বিক্ষোভকারী নিহত হয়েছিলেন।

 

 

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

২

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৩

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৪

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৫

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৬

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

৭

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

৮

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

৯

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১০

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১১

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১২

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৩

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৪

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৫

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৬

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১৭

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

১৮

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১৯

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

২০