নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৮ জুন ২০২৪, ২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তারা।

বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুপার এইটে ভক্তদের হতাশ করেছে টাইগাররা। তারপরও এ আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ। এ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে টাইগাররা। এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের রেকর্ড এবারই গড়ল বাংলাদেশ।

শুরুটা হয় গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়ে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে টাইগাররা নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার এইট নিশ্চিত করে।

গ্রুপ পর্বের সবগুলোই মন্থর উইকেটে খেলেছে বাংলাদেশ; যা অনেকটাই ঘরের উইকেটের মতো। ম্যাচগুলোতে বোলারদের মোটামুটি সফলই বলা যায়। তবে ব্যাটারদের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। অ্যান্টিগায় অবশ্য ভালো উইকেট পেলেও, অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে যায় টাইগাররা। এরপরও টুর্নামেন্টের কিছু সমীকরণে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছিল।

বাংলাদেশ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১১৫ রানের বেশি করতে দেয়নি। বাংলাদেশের বোলারদের দারুণ বোলিং নৈপুণ্যে এমনটি সম্ভব হয়েছে।

সমীকরণ অনুযায়ী, সেমিফাইনালে যেতে হলে ১২ দশমিক ১ ওভারে ১১৬ রান করতে হতো টাইগারদের। কিন্তু সেই টার্গেট স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি আইনে ৮ রানে হেরে যায় টাইগাররা। আর এই ম্যাচটি দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০