বাংলা সংবাদ ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বি—ওয়ান, বি—টু ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশী নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভিজিটর ভিসায় কোন কোন কার্যক্রম নিষিদ্ধ, তার তালিকা তুলে ধরা হয়।

 

 

পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বি—ওয়ান, বি—টু ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি অনেকেই এই ভিসায় দেশটিতে গিয়ে শিশুর মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত। দূতাবাস জানায়, এই আচরণ ভিসার নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।

 

 

এছাড়া ভিসাধারীদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে ধরা হয়েছে। বি—ওয়ান, বি—টু ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না। অর্থাৎ এই ভিসায় কেউ বেতনভিত্তিক কোনো কর্মসংস্থানে যুক্ত হতে পারবেন না। শুধু ব্যবসা সংক্রান্ত আলোচনা বা সম্মেলনে অংশগ্রহণের অনুমতি রয়েছে।

 

 

দূতাবাস আরও জানায়, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করাও নিষিদ্ধ। পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে চাইলে আলাদা স্টুডেন্ট ভিসা (এফ—১) নেওয়া বাধ্যতামূলক।

 

 

উল্লেখ্য, প্রেসিন্টে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা সংক্রান্ত নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই ভিজিটর ভিসা বিষয়ে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। দূতাবাসের এই নির্দেশনা অমান্য করলে ভিসা বাতিলসহ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০