২০ অগাস্ট ২০২৩, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় পুঞ্জির পান ও সুপারি গাছ কেটে দিল দুর্বৃত্তরা, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা নালীখাই খাসিয়া পুঞ্জির একটি জুমের প্রায় ৩ হাজার পান গাছ ও ২০০ সুপারি গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে যে কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পানচাষী সান্ডাই পপলেট রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটলেখা নালীখাই পুঞ্জির বাসিন্দা সান্ডাই পপলেট পান ও সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করেন। গত শনিবার (১৯ আগস্ট) রাত ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে যে কোনো এক সময় তার পানজুমের ৩ হাজার পান গাছ, ২শ’ সুপারী গাছ ও ৩০টি ফলন্ত কলাগাছ অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে ফেলে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, কে বা কারা ছোটলেখা নালীখাই খাসিয়া পুঞ্জির একটি জুমে এসে এ রকম কর্মকান্ড করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান রোববার সন্ধ্যায় অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০