
বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী এবং মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ করেছেন। যা ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মোবাইল ফোনে পৌঁছে গেছে।এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া ।
এর আগে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬ এপ্রিল তিনি বলেন, রমজানে ব্যবসায়ীদের কষ্ট ও কান্না সহ্য করা যায় না। আমরা সাধ্যমতো তাদের সাহায্য ও ক্ষতির মূল্যায়ন করব।
মন্তব্য করুন