১৪ অগাস্ট ২০২২, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পর্দা উঠল মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেটের

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে জমকালো ও বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল পঞ্চম মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেটের।

দীর্ঘ অপেক্ষার পর মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় নগরীর কমিউনিটি সেন্টার ক্রিকেট মাঠে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় এই ক্রিকেট টুরনেমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এবারের আসরের মিডিয়া পার্টনার আই টিভি ও বাংলা সংবাদ।

শনিবার (১৩ আগস্ট) মিশিগানের স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় মিশিগান হিরোস ও মিশিগান কোবরা, দ্বিতীয় ম্যাচে কুমিল্লা নাইটস ও রয়েল আলবাট্রস, দিনের শেষ ম্যাচ খেলে মিশিগান আভেঞ্জার ও মিশিগান টাইটানস।

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এবারের আয়োজনে মিশিগানের বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশি আমেরিকান চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছয়টি দল অংশ নিয়েছে।

প্রথম দিনের তিনটি ম্যাচেই হয় হাড্ডা হাড্ডি লড়াই! প্রথম ম্যাচে হিরোসপ্রথমে ব্যাট করতে নেমে ১৩৯ রান করে, কোবরা ১৩০ রানে গুটিয়ে গেলে ৯ রানে জয় পায় হিরোস। দ্বিতীয় ম্যাচ ছিল লো স্কোরিং। রয়েল আলবাট্রস মাত্র ৮২ রানে অল আউট হয়ে গেলেও কুমিল্লা কে ৫২ রানে অল আউট করে দিয়ে ৩০ রানের বিশাল জয় পায়! অপর দিকে দিনের শেষ ম্যাচে টাইটানস ও অ্যাভেঞ্জারসের ম্যাচ ছিল চুরান্ত নাটকীয়তা। অ্যাভেঞ্জারস ৯৭ রানে অল আউট হয়ে গেলে টাইটানস ব্যাটিং এসে কোন উইকেট না হরিয়ে ৪৩ করে ফেলে। তবে দিন শেষে ৯৭ রানে সব উইকেট পরে গেলে ম্যাচটি টাই হয়। দুই দল এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে।

মিশিগান বেঙ্গলস এই বৃহত্তম আয়োজনের প্রথম দিনে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবের সাইফ সিদ্দিকী, কৌশিক আহমেদ, রসি মীর, ড. জাফরি আল ক্বাদরী, , আমিন সরফুজ্জামান, রাহাত খান, হাসান খান, মোহাম্মদ হোসাইন, মারুফ কুতুবসহ বিভিন্ন দলের অধিনায়ক, খেলোয়াড় ও ম্যানেজাররা।

এ বছর টুর্নামেন্টে দলগুলো হচ্ছে মিশিগান হিরো’স, মিশিগান কোবরা, মিশিগান টাইটানস, মিশিগান অ্যাভেঞ্জারস, রয়েল আলবাট্রস ও কুমিল্লা নাইটস। টুর্নামেন্ট চলবে আ্বাট্রস দুই মাস। টুর্নামেন্ট সফল করতে আয়োজকেরা সকলের সহযোগিতা কামনা করে আশা প্রকাশ করেন, ক্রিকেটপাগল প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসবেন, খেলবেন ও প্রিয় দলকে সমর্থন করবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০