৩ জানুয়ারী ২০২৩, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাম ছেলে-মেয়ে যাই হোক, মেসির নামে রাখা হচ্ছে নতুন নবজাতকের নাম

মেসির নামে রাখা হচ্ছে নতুন নবজাতকের নাম

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ শিরোপা ।

বিশ্বকাপ জয়ের পর সেখানে নবজাতক শিশুর নাম রাখা হচ্ছে মেসির নামে। এই দিকে দিন দিন বাড়ছে এই চিত্র।ছেলে কিংবা মেয়ে যাাই জন্ম হোক না কেন  সব জায়গায় লিওনেল মেসির নামের সাথে মিল রেখে রাখা হচ্ছে নবজাতকদের নাম।

বিশ্বকাপের পর রোজারিওতে মেসির নাম রাখা বেড়েছে ৭০০ শতাংশ। আর্জেন্টিনার সংবাদপত্র লা ক্যাপিটাল জানিয়েছে, ডিসেম্বর মাসে রোজারিওতে যে হারে সদ্যোজাত ছেলে-মেয়েদের নাম লিওনেল দেয়া হয়েছে তা আগের মাসের তুলনায় ৭০০ শতাংশ বেশি।

রোজারিওর সিভিল রেজিস্ট্রি থেকে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত সেই শহরে গড়ে ৬ জন সদ্যজাত শিশুর নাম মেসির নামে রাখা হত। ডিসেম্বর মাসে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ এ। বাবা-মায়েরা চাইছেন, দেশের সবচেয়ে বড় তারকার নামে ছেলে-মেয়ের নাম রাখতে।

লিওনেল মেসির নামটা কোথা থেকে এসেছে। নামটা রেখেছিলেন মেসির মা সেলিয়া, আমেরিকার সঙ্গীত শিল্পী লিওনেল রিচির নামে। সেলিয়া জানিয়েছেন, তিনি যখন অন্তঃসত্ত্বা, তখন রিচির একটি গান ‘সে ইউ, সে মি’ খুব বিখ্যাত হয়েছিল। তাই ছেলের নাম তাঁর নামে রেখেছিলেন সেলিয়া। রিচি সংগীত শিল্পী, আর লিওনেল মেসি ফুটবলের শিল্পী, যার জাদুতে মোহিত সবাই।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১০

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১১

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৩

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৪

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৫

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

১৬

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

১৭

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

১৮

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

১৯

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

২০