মাহমুদুল হক লিটু
১৫ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিশিগানের হ্যামট্রামিক সিটিতে সফলভাবে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী বহুল প্রতীক্ষিত ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল ২০২৬।

 

গত ১০ জুলাই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ১২ জুলাই রাত পর্যন্ত চলা এই আন্তর্জাতিক উৎসবকে ঘিরে পুরো হ্যামট্রামিক সিটিতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল উৎসবস্থল। পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও অনেকেই অংশ নেন।

 

 

তিন দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতিমান শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গান এবং বৈচিত্র্যময় অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

 

 

উৎসবকে আরও বর্ণিল করে তুলতে ছিল আকর্ষণীয় লটারি, শিশু-কিশোরদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা, দেশি-বিদেশি সুস্বাদু খাবারের অসংখ্য স্টল এবং স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে বিভিন্ন পণ্য ও সেবার প্রদর্শনী। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসব, বিনোদন ও পারিবারিক মিলনমেলার এক অনন্য আবহ।

 

বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবকে দিয়েছে আন্তর্জাতিক মাত্রা। তিন দিন ধরে মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে যে, ‘হ্যামটাউন সামার জ্যাম’ শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং এটি বহুসাংস্কৃতিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

 

 

আয়োজকরা উৎসব সফল করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, শিল্পী, স্পন্সর, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী এবং অংশগ্রহণকারী দর্শনার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আগামী বছর আরও বড় পরিসরে ও নতুন আয়োজনে ‘হ্যামটাউন সামার জ্যাম’ উদযাপনের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১১

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১২

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৩

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৪

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৫

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৬

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৭

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৮

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৯

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

২০