৫ অক্টোবর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় রাশিয়ান হাউসের রাশিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

ঢাকার রাশিয়ান হাউস রাশিয়া সরকারের সহযোগিতায় প্রদত্ত বৃত্তি পাওয়ার সম্ভাবনা নিয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাশিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন এর সহযোগিতায় একটি শিক্ষামূলক সেমিনারের (৪ অক্টোবর) আয়োজন করে।

ঢাকায় রাশিয়ান হাউসের ডিরেক্টর, মিঃ পাভেল দভইচেনকভ রাশিয়ান শিক্ষা ব্যবস্থার হালনাগাদ তথ্য এবং অনলাইন প্ল্যাটফর্ম https://education-in-russia.com-এ প্রার্থীদের আবেদন প্রক্রিয়া এবং নথি জমা দেওয়ার বিশদ বিবরণ দেন।

তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা রাশিয়ায় বৃত্তির জন্য মনোনীত যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে এবং বিশ্বমানের উচ্চশিক্ষা এবং পেশাগত সম্ভাবনার বিষয়ে কথা বলেন, রাশিয়ান প্রাক্তন শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন সরকারি সেবা, বেসরকারি কোম্পানি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সিনিয়র পদে অধিষ্ঠিত রয়েছেন উল্লেখ করেন।

তিনি রাশিয়ায় উচ্চ শিক্ষার অধ্যয়নের সুবিধার্থে ঢাকায় রাশিয়ান হাউসে রাশিয়ান ভাষার কোর্সে অংশ নেয়ার আহবান জানান। সকলকে ঢাকার রাশিয়ান হাউসে আগামী ৯ অক্টোবর, ২০২৩ অনুষ্ঠিতব্য পরবর্তী সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাশিয়ান প্রাক্তন ছাত্র জনাব এ.কে.এম. মুজাহিদুল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন এর পরিচালক।

তিনি রাশিয়ায় অধ্যয়নের স্মৃতি বর্ণনা করেন এবং রাশিয়ান বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলেন এবং সেমিনারে অংশগ্রহণকারীদের রাশিয়ায় অধ্যয়নের সুযোগ নিতে উৎসাহিত করেন।

পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ার পিএইচডি শিক্ষার্থী ও বাংলা প্রেসক্লাবের সভাপতি বারেক কায়সার ভিডিও কনফারেন্সে যোগ দেন।

তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ রাশিয়ান জনগণ, আধুনিক রাশিয়ান শিক্ষা ব্যবস্থা এবং রাশিয়ায় অধ্যয়নের বর্তমান বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ইতিবাচক সত্য তুলে ধরেন। তিনি যত তাড়াতাড়ি সম্ভব স্কলারশিপ নিয়ে রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নেওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ ঢাকার রাশিয়ান হাউস বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

তাহাজ্জুদ নামাজ নবীজি (সা.) এর অতি প্রিয় আমল

জাকাত কারা পাবেন আর কারা পাবেন না?

তুরস্কে নিরাপত্তা শঙ্কা, নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

১০

রমজানে যেভাবে কাটত নবীজির দিনকাল

১১

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

১২

দাপুটে পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

১৩

বাঙালি কমিউনিটির বিস্তার, সাফল্য এবং সমন্বয়ের চ্যালেঞ্জ সংগঠন বাড়ছে, ঐক্য কি বাড়ছে?

১৪

নতুন অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ডেট্রয়েটের বাংলাটাউন

১৫

মিশিগানে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

১৬

শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

১৭

‘শিগগিরই কিউবার পতন’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

১৮

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

১৯

উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক: স্টেট ডিপার্টমেন্ট

২০