১০ অগাস্ট ২০২২, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের দোয়া ও আলোচনা সভা

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের “বঙ্গবন্ধু পরিষদ মিশিগান”।

অনুষ্ঠানটি আগামী রবিবার (২১ আগষ্ট) বিকেল ৬টায় অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের কনান্ট এভিনিউ-এর গেইট অব কলম্বাসে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং ভাষা-সাহিত্যে ২১শে পদক প্রাপ্ত ড. নুরুন নবী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি নজরুল আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া, 

মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ মূসা।

এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের আহবায়ক ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মতিউর রহমান সিমু ও মহসিন উদ্দিন টিপুসহ প্রমূখ উপস্থিত থাকবেন। 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য রাজধানীর ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০