১২ সেপ্টেম্বর ২০২৩, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চমৎকার কলের অভিজ্ঞতা নিশ্চিতে ‘জিরো নয়েজ’ ফিচার নিয়ে এলো ইমো

প্রিয়জনের সাথে ফোনে কথা বলার সময় অনেক সময়ই রাস্তার আওয়াজ, নির্মাণাধীন ভবন বা আশপাশের অনাকাঙ্ক্ষিত কোলাহল বিরক্তিকর হয়ে উঠতে পারে।

আর এর সমাধান নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় অ্যাপ ইমো। এর উদ্ভাবনী ‘জিরো নয়েজ’ ফিচার অ্যাপের অডিও ও ভিডিও কলের ক্ষেত্রে অনাকাঙ্খিত এসব কোলাহল ফিল্টার করবে।

ফিচারটি ইতিমধ্যেই সবার জন্য উন্মোচন করা হয়েছে। এর আগে ফিচারটির বেটা সংস্করণ ব্যবহার করেছেন কিছু ব্যবহারকারী, যারা ঝামেলাহীন যোগাযোগে কোলাহলমুক্ত কলের সুবিধা উপভোগ করছেন।

ইমোতে অডিও ও ভিডিও কল শুরু করার পর, আশপাশের পরিবেশ বা ফোনের অপর পাশে উচ্চশব্দ বা কোলাহল থাকলে ‘জিরো নয়েজ’ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এসময় ‘জিরো নয়েজ মোড অ্যাক্টিভেটেড’ নোটিফিকেশন আসবে।

ব্যবহারকারীরা খুব সহজেই ফিচারটি অডিও বা ভিডিও কলের ইন্টারফেস থেকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টভেট করতে পারবেন। ইমোর এই ফিচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কোলাহোল কমানোর ক্ষেত্রে অন্যতম স্মার্ট সমাধান হিসেবে বিবেচিত হবে।

ইমোর গবেষণায় দেখা যায়, মূলধারার মেসেজিং অ্যাপ্লিকেশনে ৬২ শতাংশ অনাকাঙ্ক্ষিত কোলাহল থাকে। এর মধ্যে ২০ শতাংশ থাকে উচ্চশব্দ, যা কলের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে; আর এতে করে একটি শক্তিশালী নয়েজ সাপ্রেশন অ্যালগরিদম নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করে ইমো এবং স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহারকারীদের জন্য এই সর্বাধুনিক ফিচারটি নিয়ে এসেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। এখন, কার্যকরভাবে কোলাহল ফিল্টার করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রির সেরা সুবিধা নিশ্চিত করবে ইমোর জিরো নয়েজ মডেল।

তাই, যতই কোলাহল থাকুক না কেন, ইমোর মাধ্যমে যোগাযোগ হবে আগের চেয়েও স্পষ্ট।

আরও পড়ুন: রোবট লিসা: টিভিতে ওড়িশা ও ইংরেজিতে সংবাদ উপস্থাপন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০