৩ নভেম্বর ২০২২, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ

ছবি- বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি মুহিত মাহমুদ
ছবি- গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস মিশিগান এর সকল নেতৃবৃন্দ

 

 

 

 

 

 

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে গঠিত গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ মিশিগানে বেশ সাড়া জাগিয়েছে।

এরই মধ্যে সংগঠনটি গত ১৬ অক্টোবর পাঁচ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে হ্যামট্রামিকের গেট অব কলম্বাসে এক মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চারশত মানুষ অংশগ্রহণ করেন। বিগত পাঁচ বছরের নামামুখী কার্যক্রমের চিত্র ডিজিটাল মাধ্যমে প্রদর্শন করা হয়।

উপস্থিত সুধীজন সংগঠনের বিগত পাঁচ বছরের কার্যক্রমের তথ্যচিত্র দেখে প্রশংসা করেন। সংগঠনের সভাপতি মুহিত মাহমুদের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ডেমোক্র্যাটিক প্রাইমারি ইউনার ১৩ তম কনগ্রেসনাল ডিস্ট্রিক্ট শ্রী থানেদার।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর শাফী এলিম। স্বাগত বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।

যুগ্ম সম্পাদক মাশকুর হুসেন কাওছার ও ছিদ্দিকুর রহমানের যৌথ সঞ্চালনায় পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেলাল খান, বকুল তালুকদার, খাজা সাহাব আহমেদ, মো.শাহাবুদ্দিন, খলকুর রহমান, লায়েছ উদ্দিন, নাইম চৌধুরী, মিসবাহুর চৌধুরী, মাসুদ চৌধুরী, মামুনুল হুদা খান, আশহাবুর রহমান টিপু, আজিজ চৌধুরী মুরাদ, সৈয়দ সাহেদুল হক, আব্দুস শাকুর খান মাখন, দেলোয়ার আনসার, মাওলানা আতিক, সাহেদুল ইসলাম, আব্দুল বাছিত, অলিউর রহমান, আব্দুল আজিজ সুমন, ফয়সল আহমেদ, রেজাউল চৌধুরী, আহমেদ আলম শরীফ মাহদী, আবিদ আহমেদ জামিল, আমিরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা গোলাপগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করে যাওয়ায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ-এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা সংগঠনটির মানবিক এই কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সকলকে ঐক্য বজায় রেখে দৃঢ়তার সাথে এগিয়ে চলার পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুনঃ বাংলা সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শফিউল আলম চৌধুরী নাদেল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০