৯ এপ্রিল ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুড’ ফ্রাইডে

ছবিঃ সংগৃহীত

যীশু খ্রিস্ট  মৃত্যুবরণ করেন শুক্রবারে। সেই দিনটিকে বলা হলো ‘গুড ফ্রাইডে’ বা ‘পুণ্য শুক্রবার’। গুড ফ্রাইডে অনেক তাৎপর্যপূর্ণ। গুড ফ্রাইডে শব্দটি আভিধানিক অর্থে ভালো দিন বোঝায়। এর বেশি বলতে গেলে, শুভদিন অথবা মঙ্গলময় বা আশীর্বাদিত দিন। আধ্যাত্মিক গভীরতার দিক থেকে দিনটিকে আমরা বলে থাকি ‘পুণ্য শুক্রবার’। পুণ্য কথাটার অর্থ হলো পুত, পবিত্র, নিষ্পাপ, শুচিশুদ্ধ।

এই দিনে খ্রিস্টধর্মের প্রতিষ্ঠাতা স্বয়ং যীশু খ্রিস্টকে অকথ্য নির্যাতন করে ক্রুশে টাঙ্গিয়ে হত্যা করা হয়। তাই দিনটি হলো যীশুর মৃত্যুদিবস।

খ্রিস্টানদের জন্য এই দিনটি আসলে শোক দিবস, শহীদ দিবস। কারণ, যীশু খ্রিস্ট আমাদের পাপের মূল্য দিতে গিয়ে তাঁর দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত দান করে নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়ে পাপের দাসত্ব থেকে আমাদের মুক্ত করেছেন। কিন্তু পরিতাপের বিষয় যে, এমন পুতপবিত্র এই পুণ্যজনের মৃত্যু হয়েছিল একজন জঘন্য পাপির ন্যায়। প্রকৃতপক্ষে তিনি ছিলেন নিষ্পাপ একজন ধর্মগুরু, মসীহ, অর্থাৎ অভিষিক্ত মুক্তিদাতা।

তাঁর শিক্ষা ও কর্মকা- ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি ভালোবাসার মানুষ ছিলেন। তাই মানুষকে ভালোবাসতে বলেছেন। তিনি শত্রুকে ঘৃণা না করে বরং ক্ষমা করে বুকে টেনে নিতে শিখিয়েছেন।

তিনি অসহায় দীন-দরিদ্র মানুষের ওপর কোনো প্রকার চাপ সৃষ্টি না করে তাদের প্রতি দয়া প্রদর্শন করতে বলেছেন। তিনি ছিলেন মানব দরদী। তাই তিনি অন্ধের চোখ খুলে দিয়েছেন, খোঁড়াকে হাঁটার শক্তি দিয়েছেন, এমনকি মৃতকে জীবন ফিরিয়ে দিয়েছেন।

আজকের অশান্ত পৃথিবীতে খ্রিস্টের ক্ষমার এই অমোঘ বাণীর বড়ই প্রয়োজন। যেখানে ক্ষমা, সেখানেই মিলন ও ভ্রাতৃত্ব; সেখানেই যুদ্ধের অবসান, সেখানেই উন্নয়ন। যীশুর যাতনা ও মৃত্যুর দিনে, এই শোকাচ্ছন্ন দিনটিকে আমরা ব্যাড ফ্রাইডে না বলে গুড ফ্রাইডে বলি এই জন্য যে, আমরা পাপে ডুবে অন্ধকারে পথ চলছিলাম, তিনি তাঁর জীবন দিয়ে  আমাদের আলোর পথের সন্ধান দিলেন। সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য এই দিনটি সত্যিই গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০