২৫ সেপ্টেম্বর ২০২৩, ২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুক আইল্যান্ড ও নিউইতে যুক্তরাষ্ট্রের দূতাবাস চালু হচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিউই ও কুক আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার ঘোষণা দিতে যাচ্ছেন।

এই উদ্যোগের মাধ্যমে ডেমোক্র্যাটিক প্রশাসন প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রগুলোর নেতাদের কাছে প্রমাণ করতে চাইছে যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াতে অঙ্গীকারবদ্ধ।

দক্ষিণ প্যাসিফিকে নতুন কূটনীতিক মিশন চালুর এই ঘোষণা এমন সময় আসছে যখন বাইডেন ওয়াশিংটনে ২ দিনব্যাপী যুক্তরাষ্ট্র-প্যাসিফিক দ্বীপ ফোরামের সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন।সম্মেলনে আলোচনার কেন্দ্রে থাকবে এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব।

এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে। যার ফলে বাইডেন প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়নের দিকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন। আনুষ্ঠানিক ঘোষণার আগেই নাম না প্রকাশের শর্তে দূতাবাস স্থাপনের পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ২ জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা।

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সিংহভাগের জন্য সরাসরি দায়ী থাকার পরেও ধনী রাষ্ট্রগুলো এ বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট উদ্যোগ না নেওয়ার এবং ভঙ্গুর রাষ্ট্রগুলোকে এসব সমস্যার মোকাবিলায় দেওয়া ঋণ থেকে মুনাফা লোটার সমালোচনা করেছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর নেতারা।

ফোরামে অস্ট্রেলিয়া, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, ফিজি, ফরাসি পলিনেশিয়া, কিরিবাতি, নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নিউই, ক্যালিডোনিয়া, পাপুয়া নিউ গিনি, মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্র, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভালু এবং ভানুয়াতু অন্তর্ভুক্ত রয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ১৮ সদস্যের ফোরামের বেশিরভাগ সদস্য তাদের শীর্ষ নির্বাচিত প্রতিনিধি অথবা পররাষ্ট্রমন্ত্রীকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য মনোনীত করেছে।

বাইডেন এ বছরের শুরুতে ইন্দো-প্যাসিফিক অঞ্চল সফরের পরিকল্পনা করলেও বিশেষ কারণে একে কাটছাঁট করতে বাধ্য হন। যার ফলে পাপুয়া নিউগিনিতে ঐতিহাসিক সফরটি বাতিল হয়। একইসঙ্গে অস্ট্রেলিয়ায় অন্যান্য নেতাদের সঙ্গে তথাকথিত কোয়াড অংশীদারিত্বের বৈঠকেও অংশ নিতে পারেননি বাইডেন। সে সময় তিনি ওয়াশিংটনে ঋণ সীমা পুনঃনির্ধারণের বিষয়টিতে নজর দেন। পাপুয়া নিউগিনি গেলে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে এই দেশ সফরের অনন্য সম্মান পেতেন।

আগামী মাসে রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়ায় যেয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে ঐক্য ও অর্থনৈতিক সুযোগের উপর জোর দিলেন বাইডেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০